সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

  • আপলোড সময় : ১০-১০-২০২৪ ১১:৪৮:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৪ ১১:৪৮:৩৭ পূর্বাহ্ন
জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান
স্টাফ রিপোর্টার :: জামিন পেয়েছেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বুধবার (৯ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিন তার জামিন মঞ্জুরের এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী আবদুল হামিদ বলেন, অসুস্থতা ও বয়স বিবেচনায় আদালত এম এ মান্নানের জামিন দিয়েছেন। আদালতের রায়ে আমরা খুশি। এর আগে, আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন শুনানি নিয়ে সিনিয়র জেলা ও দায়রা জজ হেমায়েত উদ্দিনের আদালতে বাদী ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে তুমুল হট্টগোল হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় আদালতে জামিন শুনানি শুরুর সময় এ ঘটনা ঘটে। আসামিপক্ষের আইনজীবীরা এ সময় জামিন শুনানি শুরু করতে চাইলে বাদীপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, মামলাটির অস্বাভাবিকভাবে তারিখ পড়েছে। গতকাল মিসকেস করে আজ তারিখ পড়েছে। এটি অস্বাভাবিক ঘটনা। বাদীপক্ষের আইনজীবীরা এই মামলা জামিন শুনানিতে প্রস্তুত নন। এ নিয়ে উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে তুমুল হট্টগোল শুরু হয়। একপর্যায়ে আদালতের বিচারক এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান। পরে আদালত বেলা আড়াইটাই মামলার জামিন শুনানির সময় নির্ধারণ করে দেন। আদালতে বাদীপক্ষের আইনজীবী মাসুক আলম বলেন, গত মঙ্গলবার নি¤œ আদালত সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন আবেদন মঞ্জুর করেননি। পরে ওইদিন বিকালে সিনিয়র জেলা ও দায়রা জজ হেমায়েত উদ্দিনের আদালতে মিসকেস দাখিল করলে বুধবার মামলার জামিন শুনানি সময় নির্ধারণ করেন। জানা যায়, গত ৪ আগস্ট সুনামগঞ্জের ছাত্র-জনতার বিক্ষোভ চলাকালে যে হামলা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে যে মামলা হয়েছে সেটির এজাহারভুক্ত আসামি ছিলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পরে গত ১৯ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে শান্তিগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, সাবেক আমলা এম এ মান্নান ২০০৮ সালে প্রথম নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন। অবশ্য ২০০৩ সালে চাকরি থেকে অবসরের পর ২০০৫ সালে সুনামগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে হেরে গিয়েছিলেন এমএ মান্নান। এরপর ২০১৪ সালে দশম এবং ২০১৮ সালে একাদশ নির্বাচনেও জয় পান তিনি। ২০১৪ সালের শুরুতে তাকে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর চার মাস পর তার দায়িত্বে যুক্ত হয় অর্থ মন্ত্রণালয়ও। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনের পর তাকে করা হয় পরিকল্পনামন্ত্রী। তিনি টানা চতুর্থবার সংসদ সদস্য হন ২০২৪ সালের ৭ জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচনে। তবে এ মেয়াদে মন্ত্রিসভায় রাখা হয়নি এমএ মান্নানকে। তবে তাকে পরিকল্পনা মন্ত্রণালয়স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু