সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

জনগণকে অধিকার সচেতন করে তুলুন

  • আপলোড সময় : ১০-১০-২০২৪ ০২:০৪:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৪ ০২:০৪:৫৪ পূর্বাহ্ন
জনগণকে অধিকার সচেতন করে তুলুন
সুনামগঞ্জে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে, মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। যথারীতি পত্রিকায় সংবাদ করা হয়েছে। সেখানে ফলাও করে বলা হয়েছে, “সেমিনারের শুরুতে সুনামগঞ্জে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারা ও উপধারা তুলে ধরেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন।” কিন্তু অতীব পরিতাপের বিষয় এই যে, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারা ও উপধারা সেমিনারে তুলে ধরা হলেও সংবাদপ্রতিবেদনে তুলে ধরা হয় নি। ফলে সাধারণ মানুষের কাছে ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন’ সম্পর্কে কীছুই জানা হলো না। প্রতিবেদন পড়ে যে-কারও মনে হতে পারে, প্রতিবেদকের এই বিশেষ আইনটি সম্পর্কে একটি আলাহিদা দৃষ্টিভঙ্গি আছে, তিনি সাধারণ মানুষকে এই আইন সম্পর্কে জানাতে আগ্রহী নন, অথচ প্রশাসন কর্তৃপক্ষ জানাতে চাইছেন। যদিও সাংবাদিকতার এই ত্রুটি ও বিচ্যুতির দোষটি আমাদের সাংবাদিকদের নিজেদের তরফেই বর্তায়, সে বিচ্যুতিকে স্বীকার করে নিয়েই সম্পাদকীয় দপ্তরের পক্ষ থেকে এবংবিধ ত্রুটি ব্যতিরেকে সংবাদপ্রতিবেদন প্রেরণের অনুরোধ করছি, সংবাদদাতাদেরকে। তাছাড়া ‘ভোক্তা- অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন’-এর মতো অতীব জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি প্রচারের বিকল্প খোঁজে বের করা দরকার। অর্থাৎ এইরূপ অবহিতকরণ সভাকে ‘জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে’র বাইরে নিয়ে আসা জরুরি এবং তাহলেই ব্যাপক জনগণকে অবহিত করে সমাজের সর্বস্তরে বিস্তৃত দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ তুলা সম্ভব। মানুষকে অধিকার সচেতন করা না গেলে দুর্নীতি তো প্রতিহত করা যাবেই না, তদুপরি জনঅসচেতনতার ফাঁকে দুর্নীতিবাজরাই সমাজের অধিপতি হয়ে উঠবে এবং প্রকারান্তরে রাষ্ট্র চালাবে, অন্তর্বর্তী সরকার কিংবা প্রশাসনের কীছুই করার থাকবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪