সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

সংস্কার প্রশ্নে প্রধান উপদেষ্টার প্রচেষ্টা সফল হোক

  • আপলোড সময় : ০৯-১০-২০২৪ ০২:২৭:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৪ ০২:২৭:৪৮ পূর্বাহ্ন
সংস্কার প্রশ্নে প্রধান উপদেষ্টার প্রচেষ্টা সফল হোক
মাননীয় প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার ছাপা হয়েছে প্রথম আলো পত্রিকায়, তার শেষপর্বের শিরোনাম করা হয়েছে, “বিশেষ সাক্ষাৎকার : শেষপর্ব ॥ সংস্কারের জন্য সবাই ঐক্যবদ্ধ হোন, এই সুযোগ আর আসবে না : ড. ইউনূস।” প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রদত্ত এই সুযোগ সত্যিকার অর্থে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিজ্ঞমহলের ধারণা এই বিশেষ বার্তাটি যতোটা না গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি তাৎপর্যবহ। কারণ দেশ-জাতির ভবিষ্যৎ নির্ভর করছে সমগ্র জনগণের পক্ষ থেকে ঐক্যবদ্ধ হয়ে দেশের সামাজিক, রাজনীতি ও আর্থনীতিক সংস্কারের একটি সিদ্ধান্ত গ্রহণ ও সে-সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংস্কার কর্মসূচি কোনও ধরনের বিচ্যুতি ব্যতিরেকে বাস্তবায়ন। বোধ করি এইরূপ চিন্তার বশবর্তী হয়ে মাননীয় প্রধান উপদেষ্টা সংস্কারের প্রশ্নটিকে সামনে এনে শ্রেণিস্তরদল নির্বিশেষে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন, বলেছেন, ‘সবাই ঐক্যবদ্ধ হোন’। এই ভাষ্যের একটিই নিহিতার্থ হতে পারে, রাষ্ট্র পরিচালনায় জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করা। এই জন্যে তাঁকে সাধুবাদ জানাই। কিন্তু আমাদের বিবেচনায় বর্তমান রাজনীতিক পরিস্থিতিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিপুল সংখ্যক নির্দোষ সাধারণ সমর্থক উক্ত ‘ঐক্যবদ্ধ’ হওয়ার প্রক্রিয়া থেকে বাদ পড়ে যাওয়ার সমূহ আশঙ্কা বিদ্যমান আছে। তাছাড়া ১৯২০ সাল হতে রাজনীতিক ক্ষতায়নের পালাবদলে অংশগ্রহণে বঞ্চিত বামপন্থি মানুষজনের কথা এখানে না বলাই ভালো। তারপরও দেশ-জাতির সকল মানুষের আশা এই যে, এইবার সংস্কারের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ হবেন। যদিও সংস্কার কথাটির অর্থ ব্যাপক। পরিশেষে প্রধান উপদেষ্টা তাঁর এই সদিচ্ছা পূরণে সফল হোন এই কামনা করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর