সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে
জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে

বইপড়া উদ্বুদ্ধকরণ ও পুরস্কার বিতরণ

  • আপলোড সময় : ০৯-১০-২০২৪ ০২:০৪:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৪ ০২:০৪:৩২ পূর্বাহ্ন
বইপড়া উদ্বুদ্ধকরণ ও পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার :: শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে বইপড়া উদ্বুদ্ধকরণ সভা ও জাতীয় ভিত্তিক বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার বিকেলে লাইব্রেরি মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। এতে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত জাতীয় ভিত্তিক বইপড়া কর্মসূচিতে অংশ নেওয়া স্কুল ও কলেজের ৩১জন শিক্ষার্থীকে অভিনন্দনপত্র ও বই উপহার দেওয়া হয়। লাইব্রেরির কার্যনির্বাহী কমিটির সদস্য লেখক-গবেষক সুবাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লাইব্রেরির সাধারণ সম্পাদক খলিল রহমান। এছাড়া বক্তব্য দেন লাইব্রেরির সহসভাপতি লেখক-গবেষক সুখেন্দু সেন, সহসাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ ও দেওয়ান গিয়াস চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আনোয়ার হোসেন, শাহীনুর রহমান, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, কাওসার আহমদ ও মো. আমিনুল হক, লাইব্রেরির কোষাধ্যক্ষ মো. আবুল হোসেন, সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের সিনিয়র এ কে এম আজাদ, শিক্ষার্থী আফরোজা বর্ষা। আলোচনায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে বইপাঠের বিকল্প নেই। জ্ঞান-বিজ্ঞানে নিজেকে সমৃদ্ধ করতে হলে বই পড়তে হবে। লাইব্রেরিতে আসতে হবে। বইয়ের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪