সুনামগঞ্জ , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধানমন্ডিতে সাংবাদিকদের সঙ্গে জামায়াত কর্মীদের যা ঘটেছিল ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদে মানববন্ধন পেটের তাগিদে মাছ ধরছে জেলেরা রাজপথে বিএনপি’র শোডাউন, আওয়ামী লীগের তৎপরতা নেই শহরের প্রাণকেন্দ্রে হক ফার্মেসি ও পপুলার ইলেক্ট্রনিক্সে চুরি আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে প্রশাসনিক ভবনে তালা খোলা হয়েছে কন্ট্রোলরুম, আশ্রয়কেন্দ্র ও মেডিকেল টিম প্রস্তুত বড় বন্যার শঙ্কা নেই শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা, সঙ্গে স্বর্ণালঙ্কার ও ডলার-পাউন্ড সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী বিশ্বম্ভরপুরে মব সৃষ্টি করে বসতঘরে আগুন দেয়ার ঘটনায় মামলা নেয়ার নির্দেশ আদালতের সিলেটের ডিসি সারওয়ার আলমকে হঠাৎ প্রত্যাহার ইলিয়াস আলীর গুমের বিষয়ে জবানবন্দিতে যা বললেন সেনাসদস্য ইমরুল পাহাড়ি ঢলে জাফলংয়ে ভেসে গেছে দোকানপাট, সাদাপাথর বন্ধ ঘোষণা সংগীত উৎসবে মুগ্ধতা ছড়ালেন শিল্পীরা বিশ্বম্ভরপুরে চুরির অভিযোগে যুবককে গণপিটুনি, বাড়িতে অগ্নিসংযোগ সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবি বাড়ছে নদ-নদীর পানি, পাহাড়ি ঢলে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত শ্রীরামচন্দ্রের বিগ্রহের অবমাননার প্রতিবাদে বিক্ষোভ

মুক্তি পেলেন সাবের হোসেন চৌধুরী

  • আপলোড সময় : ০৯-১০-২০২৪ ০২:০২:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৪ ০২:০২:৩১ পূর্বাহ্ন
মুক্তি পেলেন সাবের হোসেন চৌধুরী
সুনামকণ্ঠ ডেস্ক :: সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীকে ছয় মামলায় জামিন দেওয়া হয়েছে। জামিননামা দাখিল করার পর তিনি মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটি তিনি মুক্তি পেয়ে একটি পাজেরো গাড়িতে করে আদালত এলাকা ত্যাগ করেন। সাবের হোসেন চৌধুরী আইনজীবী মোরশেদ হোসেন শাহিন বলেন, তাঁর নিজের গাড়িতে করে তিনি চলে গেছেন। অসুস্থতার কারণে তিনি একটি হাসপাতালে ভর্তি হবেন বলেও জানান তাঁর আইনজীবী। এর আগে পল্টন থানার দুই মামলায় এবং খিলগাঁও থানায় দায়ের করা চার মামলায় সাবের হোসেন চৌধুরীর পক্ষে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী মোরশেদ হোসেন শাহীন। সন্ধ্যার আগে শুনানি শেষে আদালত প্রত্যেক মামলায় জামিন দেন। পল্টন থানায় সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে দুটি মামলা ছিল; একটি হত্যা মামলা অপরটি হত্যা চেষ্টা মামলা। খিলগাঁও থানায় তাঁর বিরুদ্ধে ছিল ছয়টি মামলা; দুটি হত্যা মামলা এবং দুটি হত্যাচেষ্টা মামলা। ছয়টি মামলাতেই জামিন পেয়েছেন তিনি। বিকেলে রিমান্ড থেকে সাবের হোসেন চৌধুরীকে আদালতে হাজির করা হয়। গত সোমবার সাবের হোসেন চৌধুরীকে পল্টন থানায় দায়ের করা বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। কিন্তু রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই একদিনের মাথায় তাঁকে আদালতে হাজির করা হয়। পরে এক মামলায় রিমান্ড মঞ্জুর হয় এবং আরও পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। রিমান্ড শেষের আগেই আদালতে ফেরত পাঠিয়ে আবেদনে তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার এসআই নাজমুল হাসান উল্লেখ করেন, জিজ্ঞাসাবাদে সাবের হোসেন চৌধুরী কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারছেন না। কথোপকথনে জানা গেছে যে, তিনি শারীরিকভাবে অসুস্থ ও হৃদরোগে আক্রান্ত। তাঁর হার্টে তিনটি রিং পরানো হয়েছে। বর্তমান শারীরিক পরিস্থিতিতে পুলিশ হেফাজতে তাঁকে জিজ্ঞাসাবাদ করে আশানুরূপ তথ্য পাওয়া যাবে না। বিধায় আদালতের নির্দেশ মোতাবেক ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ না করেই আদালতে পাঠানো হলো। গত রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে সাবের হোসেন চৌধুরীকে আটক করা হয়। পরে মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ