সুনামগঞ্জ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্ব পালন করবে এআই শাল্লার কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তীর প্রয়াণ, লোকসংগীতে রেখে গেলেন অনন্য অবদান বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন

শাবিপ্রবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ নভেম্বর

  • আপলোড সময় : ০৯-১০-২০২৪ ১২:১২:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৪ ১২:১২:১৭ পূর্বাহ্ন
শাবিপ্রবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ নভেম্বর
সুনামকণ্ঠ ডেস্ক :: গুচ্ছভুক্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথম বর্ষের (২০২৩-২৪ সেশন) ক্লাস শুরু হবে আগামী ৩ নভেম্বর। সোমবার (০৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১৭৭তম একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান ২৮ থেকে ৩০ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে। এতে অন্তর্বর্তী সরকারের কোনো একজন উপদেষ্টা কিংবা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে অতিথি হিসেবে রাখার চেষ্টা চলছে। ওরিয়েন্টেশনের পর ৩ নভেম্বর থেকে প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হবে। ভর্তি কমিটির সভাপতি মোহাম্মদ রেজা সেলিম বলেন, বিশ্ববিদ্যালয়ে ২৮টি বিভাগ মিলে আসন রয়েছে ১ হাজার ৫৬৬টি। এর মধ্যে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রাথমিক পর্যায়ে ১ হাজার ৫৫০টি আসনে ভর্তি হয়েছে। ফলে ১৬টি আসন ফাঁকা আছে। তবে ভর্তি কার্যক্রম এখনো শেষ হয়নি বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও

বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও