সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

বিপিএলে কমছে পারিশ্রমিক, সর্বোচ্চ ৬০ লাখ টাকা

  • আপলোড সময় : ০৮-১০-২০২৪ ০১:০০:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৪ ০১:০০:৪৫ পূর্বাহ্ন
বিপিএলে কমছে পারিশ্রমিক, সর্বোচ্চ ৬০ লাখ টাকা
সুনামকণ্ঠ ডেস্ক :: আগামী ১৪ অক্টোবর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট হবে। হাতে মাত্র এক সপ্তাহের মতো সময় থাকলেও এখনও গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। অনেক কিছু বাকি থাকলেও ক্যাটাগরি অনুযায়ী পারিশ্রমিক নির্ধারণের কাজ অনেকটাই এগিয়ে গেছে। কোন ক্রিকেটার কোন ক্যাটাগরিতে পড়ছেন, সেটাও প্রায় চূড়ান্ত। আরও কিছু বিষয় নিশ্চিত হওয়ার পরই পারিশ্রমিক ও খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বিসিবি। তবে বিসিবি সূত্রে জানা গেছে, ছয়টি ক্যাটাগরিতে ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। গত মৌসুমের তুলনায় এবার কমেছে পারিশ্রমিক। গত মৌসুমে বিপিএল প্লেয়ার্স ড্রাফটে দেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক ছিল ৮০ লাখ টাকা, সর্বনি¤œ ৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছিল। এবার কিছুটা কমে সর্বোচ্চ ৬০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সর্বনি¤œ ৫ লাখ টাকার ক্যাটাগরিতে টাকার অংক বাড়ানো হয়েছে। এই ক্যাটাগরিতে ক্রিকেটাররা পাবেন ১০ লাখ টাকা। ‘এ’ থেকে ‘এফ’ এই ছয়টি ক্যাটাগরিতে ক্রিকেটারদের গ্রেডিং করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা সর্বোচ্চ ৬০ লাখ টাকা পাবেন। এরপর ‘বি’ ৪০ লাখ, ‘সি’ ২৫ লাখ, ‘ডি’ ২০ লাখ, ‘ই’ ১৫ লাখ এবং ‘এফ’ ক্যাটাগরির ক্রিকেটাররা ১০ লাখ টাকা করে পাবেন। বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ঠিক না হলেও জানা গেছে, স্থানীয় ক্রিকেটাদের সঙ্গে বিদেশিদের খুব বেশি তফাৎ থাকবে না। গত আসরে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ৭০ হাজার ডলার থেকে শুরু হয়েছিল। ‘এ’ ক্যাটাগরি বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ছিল এটি। ‘বি’ ক্যাটাগরি ৫০ হাজার, ‘সি’ ক্যাটাগরি ৪০ হাজার, ‘ডি’ ক্যাটাগরি ৩০ হাজার ও ‘ই’ ক্যাটাগরির ক্রিকেটারদের ২০ হাজার ডলার পারিশ্রমিক। এদিকে সরাসরি চুক্তি ও রিটেইন লিস্টের ক্রিকেটারদের পারিশ্রমিক ড্রাফটের বাইরে থাকবে। দুই পক্ষ আলোচনার মাধ্যমে পারিশ্রমিক ঠিক করবেন। সেটি অবশ্য বিসিবিকে জানাতে হবে। তবে এখনও প্লেয়ার্স রিটেইনশন পলিসি, অ্যাভেইলেবিলিটি, ডিরেক্ট সাইনিং নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বিপিএল গভর্নিং কাউন্সিল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪