সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

সুনামগঞ্জে ছাত্র-জনতার মিছিলে হামলায় এক দিনে ১১ জন গ্রেফতার

  • আপলোড সময় : ০৭-১০-২০২৪ ০৯:৩৭:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৪ ০৯:৩৭:০৫ পূর্বাহ্ন
সুনামগঞ্জে ছাত্র-জনতার মিছিলে হামলায় এক দিনে ১১ জন গ্রেফতার
স্টাফ রিপোর্টার :: গত ৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় শিক্ষার্থীদের মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় একদিনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ মিডিয়া সেলের মুখপাত্র মোহাম্মদ আলী। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় গ্রেফতার ১১ জন হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফখরুল মিয়া তালুকদার, দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক মো. খসরু মিয়া, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. আলী আকবর, উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছদরুল হক, শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মজিবুল রহমান রিপন, শাল্লা উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. লুৎফুর রহমান, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শুকুর আলী ভূঁইয়া, জামালগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আবুল আজাদ, ছাতক উপজেলার ছৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান, বিশ্বম্ভরপুর উপজেলার আওয়ামী লীগের সদস্য মো. আ. ছালাম ও মো. বকুল মিয়া। এছাড়াও, গত ২৪ ঘণ্টায় জিআর ওয়ারেন্টভুক্ত এক জন, সিআর ওয়ারেন্টভুক্ত এক জন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আট জনসহ অন্যান্য মামলায় ৩ জন, ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় এক জনসহ মোট ২৫ জন আসামি গ্রেফতার করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি