সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

অক্টোবরের শুরুতেই রেমিট্যান্সে বাজিমাত

  • আপলোড সময় : ০৭-১০-২০২৪ ০৯:৩৪:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৪ ০৯:৩৪:৫৬ পূর্বাহ্ন
অক্টোবরের শুরুতেই রেমিট্যান্সে বাজিমাত
সুনামকণ্ঠ ডেস্ক :: প্রবাসী আয়ের ইতিবাচক প্রবাহ রয়েছে চলতি অক্টোবর মাসেও। এই মাসের প্রথম ৫ দিনে প্রবাসীরা ৪২ কোটি ৫০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। সে হিসেবে প্রতিদিন রেমিট্যান্স এসেছে প্রায় সাড়ে ৮ কোটি ডলার। রবিবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, চলতি মাসের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এসেছে ৪২ কোটি ৫০ লাখ ডলার। আগের বছরের একই সময়ে এসেছিল ৩২ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ আগের বছরের একই সময়ের চেয়ে চলতি মাসে প্রবাসী আয়ের প্রবাহ বেশি। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জানান, সেপ্টেম্বরের শুরু থেকেই রেমিট্যান্স আসার গতি ভালো ছিল। একই ধারা অব্যহত থাকায় সদ্য সমাপ্ত মাসে ২৪০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। অক্টোবরের শুরুতেই রেমিট্যান্সের যে প্রবাহ রয়েছে তাতে ২৫০ কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৈধ পথে রেমিট্যান্স আসার পেছনে সচেতনতা কাজ করছে। আবার বৈধ পথে ডলারের দরবৃদ্ধিতে হুন্ডি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকে। এতে রেমিট্যান্স আসার গতি বাড়ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। গত দুই বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যাপকভাবে কমে যাওয়া নিয়ে আলোচনা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর রিজার্ভ বাড়বে বলে আশ্বাস দেন। অপরদিকে আগস্টের পর সেপ্টেম্বর মাসেও প্রবাসী আয়ে বড় প্রবৃদ্ধি হয়েছে। গত মাসে ব্যাংকিং চ্যানেলে ২৪০ কোটি ডলার রেমিট্যান্স দেশে এসেছে। আগের বছরের একই মাসের তুলনায় যা ১০৭ কোটি ডলার বা ৮০ দশমিক ২২ শতাংশ বেশি। গত দুই মাসে ভালো প্রবৃদ্ধির কারণে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রেমিট্যান্স বেড়েছে ৩৩ দশমিক ৩৩ শতাংশ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী