সুনামগঞ্জ , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক মফস্বলের মেয়ের বিশ^জয়ের গল্প রাজনৈতিক মতভিন্নতায় যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না হয় : প্রধানমন্ত্রী শাল্লা-আজমিরিগঞ্জ-জলসুখা অলওয়েদার সড়ক, মেয়াদ বাড়ে, কাজ এগোয় না গাগলী সুপার লীগের উৎসবমুখর সমাপ্তি মধ্যনগরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৪০ অর্থাভাবে দেশে আসছে না প্রবাসীর মরদেহ, পিতার অপেক্ষায় আড়াই বছরের শিশু শান্তিগঞ্জে ‘মডেল’ মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯৭.৭২ শতাংশ সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী হাওরের ফসলরক্ষা বাঁধ সার্ভের কাজ অর্ধেকও হয়নি ছাতক সিমেন্ট কারখানার নতুন প্রজেক্ট পরিদর্শনে বিসিআইসি’র চেয়ারম্যান ও সচিববৃন্দ সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামের বেহাল দশায় ক্ষুব্ধ সচিব চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই : আইনমন্ত্রী হাম উপসর্গে সুনামগঞ্জের আরও ২ শিশুর মৃত্যু জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি-অকৃষি খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ টিটো মুন্সীর আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত দোয়ারাবাজারে বালুমহালের সীমানা নির্ধারণ ১২ ডিসেম্বর সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা, স্টেডিয়ামের বেহাল দশায় ক্ষুব্ধ সচিব জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি-অকৃষি খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ সরকারি উদ্যোগে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মীর ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে SRB-9-এর অভিযান, ৪৬ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০২:৩২:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০২:৩২:৪২ অপরাহ্ন
সুনামগঞ্জে SRB-9-এর অভিযান, ৪৬ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৬ বোতল বিদেশি মদসহ মো. হাকিম (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB-9)। শনিবার (২৮ নভেম্বর) রাতে সদর উপজেলার নারায়ণতলা এলাকার চৌমুহনী বাজারসংলগ্ন স্থান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রোববার (২৯ নভেম্বর) SRB-9 সিলেট সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে SRB-9, সিপিসি-৩-এর একটি আভিযানিক দল জানতে পারে, সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নতুন গুদিগাঁও এলাকার ডলুরা বর্ডার হাট থেকে ইব্রাহিমপুর ঘাটগামী পাকা সড়কে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে রাত ৮টা ৫৫ মিনিটের দিকে অভিযান চালায় SRB-9-এর দলটি। এ সময় বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাঁর হেফাজতে বিদেশি মদ থাকার কথা স্বীকার করেন তিনি। পরবর্তী সময়ে তাঁর হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভেতরে দুটি কাগজের কার্টুন থেকে ৪৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তার মো. হাকিম সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. রবি মিয়া। SRB-9-এর সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তি জিজ্ঞাসাবাদে সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে জানিয়েছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা মদ সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। SRB-9 কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শাল্লা-আজমিরিগঞ্জ-জলসুখা অলওয়েদার সড়ক, মেয়াদ বাড়ে, কাজ এগোয় না

শাল্লা-আজমিরিগঞ্জ-জলসুখা অলওয়েদার সড়ক, মেয়াদ বাড়ে, কাজ এগোয় না