সুনামগঞ্জ , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক মফস্বলের মেয়ের বিশ^জয়ের গল্প রাজনৈতিক মতভিন্নতায় যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না হয় : প্রধানমন্ত্রী শাল্লা-আজমিরিগঞ্জ-জলসুখা অলওয়েদার সড়ক, মেয়াদ বাড়ে, কাজ এগোয় না গাগলী সুপার লীগের উৎসবমুখর সমাপ্তি মধ্যনগরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৪০ অর্থাভাবে দেশে আসছে না প্রবাসীর মরদেহ, পিতার অপেক্ষায় আড়াই বছরের শিশু শান্তিগঞ্জে ‘মডেল’ মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯৭.৭২ শতাংশ সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী হাওরের ফসলরক্ষা বাঁধ সার্ভের কাজ অর্ধেকও হয়নি ছাতক সিমেন্ট কারখানার নতুন প্রজেক্ট পরিদর্শনে বিসিআইসি’র চেয়ারম্যান ও সচিববৃন্দ সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামের বেহাল দশায় ক্ষুব্ধ সচিব চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই : আইনমন্ত্রী হাম উপসর্গে সুনামগঞ্জের আরও ২ শিশুর মৃত্যু জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি-অকৃষি খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ টিটো মুন্সীর আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত দোয়ারাবাজারে বালুমহালের সীমানা নির্ধারণ ১২ ডিসেম্বর সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা, স্টেডিয়ামের বেহাল দশায় ক্ষুব্ধ সচিব জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি-অকৃষি খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ সরকারি উদ্যোগে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মীর ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সুরমা পাড় থেকে সুদূর আমেরিকা

এক মফস্বলের মেয়ের বিশ^জয়ের গল্প

  • আপলোড সময় : ২৯-১১-২০২৬ ১১:৩৩:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৬ ১১:৩৪:২৯ পূর্বাহ্ন
এক মফস্বলের মেয়ের বিশ^জয়ের গল্প
শ্রেয়া রায়::
আমেরিকা, নামটা শুনলেই চোখের কোণে আলো জ্বল জ্বল করে ওঠে। আমারও তাই করতো। সেই আমি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রোগ্রামে সফলভাবে অংশগ্রহণ করি। আর আমি শ্রেয়া রায় ছিলাম পাহাড়ঘেঁষা সুরমা পাড়ের সুনামগঞ্জী মেয়ে। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত বিশে^র অন্যতম জনপ্রিয় হাইস্কুল স্কলারশিপ কেনেডি লুগার ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রামে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুরো বাংলাদেশের ১৮ জনের মধ্যে একজন কূটনৈতিক মুখ হয়ে ১৬ বছর বয়সে পা বাড়াই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সতীশ চন্দ্রের দশম শ্রেণির একজন ছাত্রী আমি। এই মফস্বলে আমার বেড়ে ওঠা। সুনামগঞ্জ থেকে প্রথম এই প্রোগ্রামে অংশগ্রহণ করি এবং সুনামগঞ্জ থেকে আমি প্রথম নির্বাচিত। যাবার আগে আমার বাবা বলেছিলেন পত্রিকায় কিছু একটা দিই। কিন্তু বরাবরের মতো নিজের সংকোচ আর দ্বিধার কারণে সেবারও বাবার সেই ইচ্ছা পূরণ করা হয়নি। আজ ফেরার ৪ মাস পর মনে হয়, সেই গল্পটা তখনই লেখা উচিত ছিল। যখন প্রথম প্রোগ্রামে প্রথম অ্যাপ্লাই করি কোনো আশা রাখিনি। কিন্তু প্রথম যখন ফোনে ইন্টারভিউর জন্য ডাক পাই, ভাবতেও পারিনি আমার এ যাত্রা সফল হবে। আশেপাশের সবাই বলতো শ্রেয়া, তোমার হবে, তোমার ইংরেজিটা আর পাঁচজনের চেয়ে আলাদা, আমাদের সবার চেয়ে আলাদা একসেন্টে (পড়–ন উচ্চারণে) কথা বলো। কিন্তু আমি তেমন গা দিইনি। তবে যখন আইইএলটিএস, রিটেন, এম্ব্যাসি ইন্টারভিউর সব ওরিয়েন্টেশন শেষ করে পাসপোর্টে আমার নামের পাশে আমেরিকার ভিসা দেখলাম তখন মনে হলো, সত্যিই তবে চলে যাচ্ছি। অনেকগুলো কঠিন ধাপ, পরীক্ষা আর প্রতিযোগিতা পেরিয়ে অবশেষে এই প্রোগ্রামের জন্য নিজেকে যোগ্য প্রমাণ করার সুযোগ পাই। ২০২৫ সালের ১০ই সেপ্টেম্বর আমেরিকায় গিয়ে আমার প্রথম অনুভূতি ছিল, এখানকার আকাশ আমাদের দেশের আকাশ থেকে ভিন্ন। আর এখানকার পাখিগুলোর একটার নামও আমি জানি না। আমেরিকান হাইস্কুলে আমি ভর্তি হলাম। ওদের ক্লাস, শিক্ষক, পড়ানোর ধরণ, শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের সম্পর্ক বাংলাদেশ থেকে ভীষণ আলাদা। জীবনের প্রথম আমি ফরেনসিক সায়েন্স আর ফিজিক্স অ্যান্ড রোবটিক্স ক্লাসে ভর্তি হলাম। আর ভর্তি হলাম আমেরিকান ইতিহাস আর মিউজিক ক্লাসে। আমি যাওয়ার পর আমার স্কুল ও বাংলাদেশের পতাকা উত্তোলন হলো। ভিন দেশের মাটিতে নিজের দেশের পতাকা উড়তে দেখা - একজন শিক্ষার্থীর কাছে এর চেয়ে গর্বের অনুভূতি আর কী হতে পারে! আমি সবচেয়ে ভাগ্যবান ছিলাম আমার হোস্ট ফ্যামিলি নিয়ে। ওরা যেন আমার দ্বিতীয় পরিবার হয়ে গেলো। আমার বিনিময় কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল সাংস্কৃতিক বিনিময়। নিজের দেশকে অন্য দেশের মানুষের কাছে তুলে ধরার সুযোগ পাওয়া যেমন আনন্দের, তেমনি দায়িত্বেরও। বাংলাদেশকে নিয়ে বিভিন্ন আয়োজন করেছি, আমাদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস ও সংগীতের সঙ্গে আমেরিকান বন্ধুদের পরিচয় করিয়ে দিয়েছি। আমার আমেরিকান সহপাঠীদের বাংলা শেখানোর চেষ্টা করেছি। শুধু তা-ই নয়, আমাদের স্কুলের কনসার্টে তাদের দিয়ে “মুক্তির মন্দির সোপান তলে” গানটি গাইয়েছিলাম। বাংলাদেশের ইতিহাস ও চেতনার সঙ্গে জড়িয়ে থাকা একটি গান যখন ভিন্ন দেশের শিক্ষার্থীদের কণ্ঠে শুনেছি, তখন অনুভব করেছি, সংস্কৃতির ভাষা আসলে কোনো সীমান্ত মানে না। আমার কাছে এই অভিজ্ঞতাগুলো কেবল স্কুলের কিছু কার্যক্রম ছিলনা। এগুলো ছিল নিজের শিকড়কে নতুন করে চেনার এবং অন্যদের কাছে নিজের দেশকে তুলে ধরার সুযোগ। একদিকে নতুন বন্ধু, নতুন শ্রেণি কক্ষ, নতুন সংস্কৃতি; অন্যদিকে প্রতিদিন নিজের দেশকে নতুনভাবে আবিষ্কার করা। দশ মাসের সেই সময়টুকুতে বুঝতে শুরু করেছিলাম, একটি আন্তর্জাতিক বিনিময় কর্মসূচি আসলে শুধু অন্য একটি দেশে বসবাস করার অভিজ্ঞতা নয়, বরং নিজেকে এবং নিজের পৃথিবীকে নতুনভাবে আবিষ্কারেরও একটি সুযোগ। যুক্তরাষ্ট্রে কাটানো সময়টাতে অনেক কিছু দেখেছি, শিখেছি, অর্জন করেছি। আমার জীবনের সবচেয়ে স্মরণীয় কিছু অর্জনও এসেছে এই সময়টিতে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আয়োজিত মডেল ইউনাইটেড নেশনস সম্মেলনে অংশগ্রহণ করে দ্বিতীয় শ্রেষ্ঠ প্রতিনিধি হওয়ার সম্মান অর্জন করি। আন্তর্জাতিক পরিসরে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে কূটনৈতিক আলোচনা, বিতর্ক ও নীতিনির্ধারণী বিষয়ে কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ। আমার যাত্রায় আরেকটি বড় অর্জন যুক্ত হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ইংরেজি শিক্ষাদানে তরুণ নেতৃত্ব বিষয়ক কর্মশালা (ডড়ৎশংযড়ঢ় ভড়ৎ ণড়ঁঃয খবধফবৎং রহ ঊহমষরংয ঞবধপযরহম - ডণখঊঞ) কর্মসূচির মাধ্যমে। প্রায় ৩২ হাজার মানুষের মধ্য থেকে নির্বাচিত ২০ জনের একজন হওয়ার সৌভাগ্য হয় আমার। সেই সুবাদে যাওয়ার সুযোগ পাই আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি-তে। সেখানে হোয়াইট হাউস ও ক্যাপিটল হিল পরিদর্শনের পাশাপাশি মার্কিন সিনেটরদের সামনে বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছিল। সুনামগঞ্জের মেয়ে হিসেবে এমন একটি আন্তর্জাতিক পরিসরে নিজের বক্তব্য তুলে ধরতে পারা আমার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। সংগীতের প্রতি ভালোবাসা আমার ছোটবেলা থেকেই। আমেরিকায় গিয়েও সেই ভালোবাসা ধরে রেখেছিলাম। আমার অঙ্গরাজ্যের কোরাস কনসার্টে পুরো অঙ্গরাজ্যের প্রতিযোগীদের মধ্যে গান গেয়ে বিজয়ী হওয়ার সৌভাগ্য হয়। পাশাপাশি স্কুলের মিউজিক ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হিসেবেও দায়িত্ব পালন করি। নতুন একটি দেশে গিয়ে সংগীতের মাধ্যমে নিজেকে প্রকাশ করার সুযোগ আমার কাছে ছিল অত্যন্ত বিশেষ। ছোটবেলায় ক্রিকেট খেলতে ভালোবাসতাম। সেই ভালোবাসা থেকেই আমেরিকায় গিয়ে বেসবলের প্রতি আগ্রহ তৈরি হয়। স্কুলে বেসবল খেলা শুরু করি এবং একসময় চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য নির্বাচিত হই। একেবারে নতুন একটি খেলায় নিজেকে মানিয়ে নিয়ে প্রতিযোগিতার পর্যায়ে পৌঁছানো ছিল দারুণ রোমাঞ্চকর। গিয়েছিলাম বিশ^বিখ্যাত হার্ভার্ড বিশ^বিদ্যালয় দেখতে। পুরো বোস্টন শহর ঘুরে দেখেছি। গিয়েছি নিউইয়র্ক, ওহাইও এবং পেনসি লভানিয়ায়। প্রতিটি শহরের নিজস্ব সৌন্দর্য, সংস্কৃতি ও জীবনযাত্রা আমাকে মুগ্ধ করেছে। অনেক জায়গায় বেড়ানোর সৌভাগ্য হলেও কিছু অভিজ্ঞতা শুধু ঘুরে দেখার স্মৃতি হয়ে থাকে না; সেগুলো জীবনের অংশ হয়ে যায়। আমার কাছে বেসবল চ্যা¤িপয়নশিপে অংশগ্রহণ, হার্ভার্ডে মডেল ইউনাইটেড নেশনস এবং ওয়াশিংটন ডিসিতে সিনেটরদের সামনে বক্তব্য দেওয়ার অভিজ্ঞতাগুলো ঠিক তেমনই। তবে এতসব অর্জনের মধ্যেও বুঝেছি, আন্তর্জাতিক অঙ্গনে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার আনন্দের সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না। সুনামগঞ্জের মতো একটি ছোট্ট শহর থেকে উঠে এসে বাংলাদেশের নাম ও সংস্কৃতিকে এত দূরে তুলে ধরতে পারা আমার কাছে এক অনন্য প্রাপ্তি। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর মনে হয়েছিল, যে সুযোগটি আমার জীবনকে এত সুন্দরভাবে বদলে দিয়েছে, সেই সুযোগের কথা সুনামগঞ্জের আরও অনেক শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন। সেই ভাবনা থেকেই ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের দূতাবাসের একটি প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে সতীশ চন্দ্র, জুবিলী ও এইচএমপি উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি বছরের ণঊঝ প্রোগ্রামের প্রচারণা চালাই। তবে সুনামগঞ্জের প্রতিটি স্কুলে পৌঁছানো সম্ভব হয়নি। এ কারণে অনেকেই আমাকে আলাদাভাবে জানতে চেয়েছে, তাদের স্কুলে কেন যাওয়া হয়নি। আর সেই প্রশ্নগুলোর উত্তর দিতেই আজকের এই লেখা। আমার লেখার অন্যতম উদ্দেশ্য হলো সুনামগঞ্জের প্রতিটি শিক্ষার্থীর কাছে এই প্রোগ্রাম সম্পর্কে তথ্য পৌঁছে দেওয়া। আমি চাই না, শুধু সুযোগটির কথা না জানার কারণে কোনো স্বপ্ন থেমে যাক। কারণ আমিও একদিন এই শহরেরই একজন শিক্ষার্থী ছিলাম। আর কে জানে, এই লেখাটিই হয়তো সুনামগঞ্জের অন্য কোনো শিক্ষার্থীর জীবনে খুলে দেবে পৃথিবীর অন্য প্রান্তে যাওয়ার নতুন এক দরজা।
[শ্রেয়া রায়, প্রাক্তন শিক্ষার্থী, সরকারী সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ]

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শাল্লা-আজমিরিগঞ্জ-জলসুখা অলওয়েদার সড়ক, মেয়াদ বাড়ে, কাজ এগোয় না

শাল্লা-আজমিরিগঞ্জ-জলসুখা অলওয়েদার সড়ক, মেয়াদ বাড়ে, কাজ এগোয় না