সুনামগঞ্জ , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক মফস্বলের মেয়ের বিশ^জয়ের গল্প রাজনৈতিক মতভিন্নতায় যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না হয় : প্রধানমন্ত্রী শাল্লা-আজমিরিগঞ্জ-জলসুখা অলওয়েদার সড়ক, মেয়াদ বাড়ে, কাজ এগোয় না গাগলী সুপার লীগের উৎসবমুখর সমাপ্তি মধ্যনগরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৪০ অর্থাভাবে দেশে আসছে না প্রবাসীর মরদেহ, পিতার অপেক্ষায় আড়াই বছরের শিশু শান্তিগঞ্জে ‘মডেল’ মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯৭.৭২ শতাংশ সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী হাওরের ফসলরক্ষা বাঁধ সার্ভের কাজ অর্ধেকও হয়নি ছাতক সিমেন্ট কারখানার নতুন প্রজেক্ট পরিদর্শনে বিসিআইসি’র চেয়ারম্যান ও সচিববৃন্দ সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামের বেহাল দশায় ক্ষুব্ধ সচিব চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই : আইনমন্ত্রী হাম উপসর্গে সুনামগঞ্জের আরও ২ শিশুর মৃত্যু জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি-অকৃষি খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ টিটো মুন্সীর আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত দোয়ারাবাজারে বালুমহালের সীমানা নির্ধারণ ১২ ডিসেম্বর সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা, স্টেডিয়ামের বেহাল দশায় ক্ষুব্ধ সচিব জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি-অকৃষি খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ সরকারি উদ্যোগে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মীর ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মধ্যনগরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৪০

  • আপলোড সময় : ২৯-১১-২০২৬ ১১:২৬:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৬ ১১:২৬:৪৯ পূর্বাহ্ন
মধ্যনগরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৪০
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের জনতা বাজারে শনিবার সকালে পূর্ববিরোধের জের ধরে উপজেলার আমজোড়া ও জলুষা এই দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারী পুরুষসহ অন্তত ৪০জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার জলুষা ও আমজোড়া এই দুই গ্রামবাসীর মধ্যবর্তী জনতা বাজারটি রয়েছে। দুই গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। শনিবার সকাল সোয়া ১১টার দিকে দুই গ্রামবাসী দেড় শতাধিক লোকজন পৃথক পৃথকভাবে লাঠি সোটা, রামদা, কাতরা, বল্লম, টেঁটাসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে জলুষা গ্রামের লোকজন আমজোড়া গ্রামবাসীর দোকান ও আমজোড়া গ্রামবাসী জলুষা গ্রামবাসীর দোকান ভাঙচুর শুরু করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। আহতদের মধ্যে ১৬জনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ও ১৭জনকে নেত্রকোণার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ধর্মপাশা ও কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যারা চিকিৎসা নিয়েছেন তারা হলেন সামাদ মিয়া (৭০), ময়না আক্তার (২৩), কল্পনা আক্তার (৫০), গোলাম মোস্তফা (৫৪), মোবারক হোসেন (২৪), মাহবুব মিয়া (২৪), ইয়াছিন (২৭), রোকসানা (৩২), মো. শুভ (২০), অমিত মিয়া (১৮), উজ্জ্বল মিয়া (৩৫), এখলাছ মিয়া (৪০), আজিমুল খান (২৭), সাদির মিয়া (৫০), রোকেল মিয়া (৩০), সাইবুর মিয়া (৩০), মাসুম মিয়া (৩০), সামছুদ্দিন (৪০), আজির উদ্দিন (৪৫), লাল চান (৩৫), কামরুল (২৫), রফিকুল (২৫), মনির হোসেন (২০), খাইরুল (৩০), মোশারফ হোসেন (৪৭), আলম (৩০), সাদিকুল (৩০), তানভীর (৩০), গোলাম মোস্তফা (৫৪), সাইরুল মিয়া (৩৩), জজ মিয়া (৫০)। অন্যান্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মধ্যনগর থানার এসআই উৎপল কুমার সাহা বলেন, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়েছি। পূর্ব শত্রুতার জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গ্রামবাসীর ৪০ থেকে ৪২ জন আহত হয়েছেন বলে খবর পেয়েছি। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ আমরা এখনো পাইনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শাল্লা-আজমিরিগঞ্জ-জলসুখা অলওয়েদার সড়ক, মেয়াদ বাড়ে, কাজ এগোয় না

শাল্লা-আজমিরিগঞ্জ-জলসুখা অলওয়েদার সড়ক, মেয়াদ বাড়ে, কাজ এগোয় না