স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে স¤পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান, সাধারণ স¤পাদক পদে সিনিয়র শিক্ষক মো. শাহজাহান মিয়া এবং সাংগঠনিক স¤পাদক পদে সহকারী শিক্ষক মো. বুরহান উদ্দিন নির্বাচিত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি পদে ১২০ ভোট পেয়ে নির্বাচিত হন প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিনিয়র শিক্ষক মো. রুহুল আমিন পেয়েছেন ১০৫ ভোট। সাধারণ স¤পাদক পদে ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সিনিয়র শিক্ষক মো. শাহজাহান মিয়া। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. তফাজ্জুল হক পেয়েছেন ১০১ ভোট। অন্যদিকে, সাংগঠনিক স¤পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে ১১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সহকারী শিক্ষক মো. বুরহান উদ্দিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সহকারী শিক্ষক মো. রইসুজ্জামান পেয়েছেন ১১১ ভোট। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন দোয়ারাবাজার সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
সভাপতি হাফিজুর রহমান, সম্পাদক শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন
- আপলোড সময় : ২৯-১১-২০২৬ ১১:২২:২৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৯-১১-২০২৬ ১১:৩১:৩০ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ