সুনামগঞ্জ , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক মফস্বলের মেয়ের বিশ^জয়ের গল্প রাজনৈতিক মতভিন্নতায় যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না হয় : প্রধানমন্ত্রী শাল্লা-আজমিরিগঞ্জ-জলসুখা অলওয়েদার সড়ক, মেয়াদ বাড়ে, কাজ এগোয় না গাগলী সুপার লীগের উৎসবমুখর সমাপ্তি মধ্যনগরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৪০ অর্থাভাবে দেশে আসছে না প্রবাসীর মরদেহ, পিতার অপেক্ষায় আড়াই বছরের শিশু শান্তিগঞ্জে ‘মডেল’ মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯৭.৭২ শতাংশ সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী হাওরের ফসলরক্ষা বাঁধ সার্ভের কাজ অর্ধেকও হয়নি ছাতক সিমেন্ট কারখানার নতুন প্রজেক্ট পরিদর্শনে বিসিআইসি’র চেয়ারম্যান ও সচিববৃন্দ সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামের বেহাল দশায় ক্ষুব্ধ সচিব চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই : আইনমন্ত্রী হাম উপসর্গে সুনামগঞ্জের আরও ২ শিশুর মৃত্যু জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি-অকৃষি খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ টিটো মুন্সীর আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত দোয়ারাবাজারে বালুমহালের সীমানা নির্ধারণ ১২ ডিসেম্বর সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা, স্টেডিয়ামের বেহাল দশায় ক্ষুব্ধ সচিব জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি-অকৃষি খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ সরকারি উদ্যোগে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মীর ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাওরের ফসলরক্ষা বাঁধ নিয়ে এমন গাফিলতি কেন?

  • আপলোড সময় : ২৯-১১-২০২৬ ১১:২০:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৬ ১১:২০:৩৬ পূর্বাহ্ন
হাওরের ফসলরক্ষা বাঁধ নিয়ে এমন গাফিলতি কেন?
হাওরের বোরো ফসলরক্ষা বাঁধ নির্মাণের মৌসুম ঘনিয়ে এলেও সুনামগঞ্জে প্রস্তুতিমূলক কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি নেই। বাঁধের সার্ভের কাজ শেষ হয়েছে মাত্র ৪৯ শতাংশ। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দুই দফা চিঠি দিয়েও জেলা ও উপজেলা পর্যায়ের কাবিটা মনিটরিং ও বাস্তবায়ন কমিটি গঠন করাতে পারেনি। ফলে প্রকল্প গ্রহণ, গণশুনানি, পিআইসি গঠন ও অনুমোদন - সবকিছু নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। হাওরের কৃষকদের জন্য এটি নিঃসন্দেহে উদ্বেগজনক পরিস্থিতি। সুনামগঞ্জের অর্থনীতি ও কৃষকের জীবন-জীবিকা অনেকাংশেই বোরো ফসলের ওপর নির্ভরশীল। প্রতিবছর আগাম বন্যা ও পাহাড়ি ঢলের ঝুঁকিতে থাকে হাওরের হাজার হাজার হেক্টর জমির ফসল। একটি বাঁধের দুর্বলতা কিংবা নির্মাণকাজে সামান্য বিলম্বও কৃষকের সারা বছরের স্বপ্ন ও পরিশ্রমকে বিপর্যস্ত করে দিতে পারে। তাই ফসলরক্ষা বাঁধ নির্মাণ কোনো সাধারণ উন্নয়ন প্রকল্প নয়; এটি হাওরের মানুষের খাদ্যনিরাপত্তা, অর্থনীতি ও জীবন-জীবিকার সুরক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত। প্রতিবছর বাঁধ নির্মাণের সময়সীমা নির্ধারিত থাকে। সেই সময়ের মধ্যে প্রকল্প গ্রহণ, গণশুনানি, পিআইসি গঠন, অনুমোদন এবং কাজ শুরু ও শেষ করার কথা। অথচ এবার নভেম্বরের শেষ সপ্তাহেও অর্ধেকের বেশি সার্ভের কাজ বাকি। ১ হাজার ১১০ কিলোমিটার বাঁধের মধ্যে সার্ভে হয়েছে মাত্র ৫২৯ কিলোমিটার। অন্যদিকে কমিটি গঠনের জন্য ২৫ অক্টোবর ও ৯ নভেম্বর চিঠি দেওয়ার পরও কার্যকর অগ্রগতি নেই। প্রশ্ন হচ্ছে, সংশ্লিষ্ট দপ্তরগুলো আগে থেকে জানার পরও কেন প্রয়োজনীয় প্রস্তুতি সময়মতো স¤পন্ন করতে পারছে না? এ ধরনের প্রশাসনিক দীর্ঘসূত্রতা শেষ পর্যন্ত মাঠপর্যায়ে তাড়াহুড়োর জন্ম দেয়। আর তাড়াহুড়োর সুযোগেই প্রকল্প নির্বাচনে স্বজনপ্রীতি, অনিয়ম, অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ এবং নি¤œমানের কাজের আশঙ্কা তৈরি হয়। অতীতেও হাওরের বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তাই এবারও যদি শেষ মুহূর্তে পিআইসি গঠন ও প্রকল্প অনুমোদনের প্রতিযোগিতা শুরু হয়, তাহলে তার মাশুল দিতে হবে সাধারণ কৃষকদের। বিশেষ করে ২৮ কোটি টাকা প্রাথমিক বরাদ্দ মঞ্জুর হলেও অর্থ ছাড় না হওয়া এবং মাঠপর্যায়ে প্রয়োজনীয় জনবলের সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এসব সীমাবদ্ধতা দূর করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় কারিগরি জনবল নিশ্চিত করা এবং পাউবো ও প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। আমরা মনে করি, এখন আর আশ্বাস কিংবা আশাবাদের সময় নেই। দ্রুত জেলা ও উপজেলা কমিটি গঠন, অবশিষ্ট সার্ভে স¤পন্ন, প্রকল্প প্রণয়ন ও গণশুনানির মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে পিআইসি নির্বাচন করতে হবে। একই সঙ্গে প্রতিটি প্রকল্পের প্রয়োজনীয়তা যাচাই, কাজের মান নিয়ন্ত্রণ এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার কার্যকর ব্যবস্থা নিতে হবে। হাওরের কৃষকরা কোনো অজুহাত শুনতে চান না; তাঁরা চান সময়মতো মজবুত বাঁধ এবং তাঁদের একমাত্র ফসলের নিরাপত্তা। মনে রাখতে হবে, বাঁধ নির্মাণে প্রশাসনিক ব্যর্থতা কিংবা দুর্নীতির দায় কৃষকদের ঘাড়ে চাপানো যাবে না। আগাম বন্যার আগেই বাঁধ প্রস্তুত করতে না পারলে তার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে। হাওরের ফসল নিয়ে কোনো পরীক্ষা-নিরীক্ষা কিংবা অবহেলার সুযোগ নেই। কৃষকের ফসল বাঁচাতে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শাল্লা-আজমিরিগঞ্জ-জলসুখা অলওয়েদার সড়ক, মেয়াদ বাড়ে, কাজ এগোয় না

শাল্লা-আজমিরিগঞ্জ-জলসুখা অলওয়েদার সড়ক, মেয়াদ বাড়ে, কাজ এগোয় না