সরাসরি অনুষ্ঠানে অংশ নেবেন, যুক্ত থাকবে আরও ৬৭ উপজেলা
১২ ডিসেম্বর সুনামগঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী
- আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০৬:০৩:২২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০৬:০৩:২২ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক ::
আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। এদিন তিনি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন। একই সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুনামগঞ্জ সদরের সঙ্গে যুক্ত থাকবে দেশের আরও ৬৭টি উপজেলা। ফলে সুনামগঞ্জকে কেন্দ্র করে মোট ৬৮টি উপজেলায় একযোগে এ কর্মসূচি বাস্তবায়িত হবে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে গত ২৫ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠি অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। এরপর ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সদর এবং ২১ ডিসেম্বর পাবনা সদর উপজেলায় অনুষ্ঠান আয়োজন করা হবে। চারটি মূল ভেন্যুতে প্রধানমন্ত্রী সরাসরি উপস্থিত থেকে কর্মসূচিতে অংশ নেবেন।
চিঠিতে আরও বলা হয়, চারটি মূল ভেন্যুর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের অন্যান্য উপজেলা যুক্ত থাকবে। এর মধ্যে কুষ্টিয়া সদরের সঙ্গে ৬৭টি, গাইবান্ধার গোবিন্দগঞ্জের সঙ্গে ৬৪টি, সুনামগঞ্জ সদরের সঙ্গে ৬৭টি এবং পাবনা সদরের সঙ্গে ৬৬টি উপজেলা যুক্ত হবে। সব মিলিয়ে চারটি মূল ভেন্যুসহ দেশের ২৬৮টি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট ২৬৪টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পাঠানো চিঠিতে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে স¤পন্ন করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং অনুষ্ঠান আয়োজনের সার্বিক প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সুনামকন্ঠ ডেস্ক