সুনামগঞ্জ , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরের ফসলরক্ষা বাঁধ সার্ভের কাজ অর্ধেকও হয়নি ছাতক সিমেন্ট কারখানার নতুন প্রজেক্ট পরিদর্শনে বিসিআইসি’র চেয়ারম্যান ও সচিববৃন্দ সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামের বেহাল দশায় ক্ষুব্ধ সচিব চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই : আইনমন্ত্রী হাম উপসর্গে সুনামগঞ্জের আরও ২ শিশুর মৃত্যু জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি-অকৃষি খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ টিটো মুন্সীর আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত দোয়ারাবাজারে বালুমহালের সীমানা নির্ধারণ ১২ ডিসেম্বর সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা, স্টেডিয়ামের বেহাল দশায় ক্ষুব্ধ সচিব জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি-অকৃষি খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ সরকারি উদ্যোগে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মীর ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে কঠোর হাতে মোকাবিলা : স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ৪ কর্মকর্তা গ্রেপ্তার, সন্দেহভাজনরা নজরদারিতে শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ঘুষ-হয়রানির অভিযোগ সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ‎জামালগঞ্জে বৈধ টোল আদায়ে বাধা ও হয়রানির অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চাইলেন ইজারাদাররা ‎জামালগঞ্জে নৌকাডুবি: ৩৪ ঘণ্টা পর মিলল মোবাশ্বিরের লাশ, নিখোঁজ মারুফ সুনামগঞ্জ সীমান্তে বিজিবির তৎপরতা, অনুপ্রবেশ ঠেকাতে যুক্ত হলো অত্যাধুনিক প্রযুক্তি হাওর বাঁচাও আন্দোলনের সদর উপজেলা কমিটি গঠন:: সভাপতি আব্দুল লতিফ, সম্পাদক বাবলু যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তাবে বাংলাদেশসহ ১৪ দেশ

ধোপাজান নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০৫:৪৬:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০৫:৪৬:৫১ পূর্বাহ্ন
ধোপাজান নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলার সুলকাবাদ ইউনিয়নে ধোপাজান (চলতি) নদীর ভয়াবহ ভাঙনে হুমকির মুখে পড়েছে একাধিক গ্রামের বসতবাড়ি, ফসলি জমি ও চলাচলের রাস্তা। নদীভাঙনের কারণে চরম ঝুঁকিতে রয়েছেন পুরান মথুরকান্দি, কুঁচগাঁও, সোনারপাড়া, আদাংসহ আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা। এ অবস্থায় নদীভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার কুচগাঁও এলাকায় স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশ নিয়ে নদীভাঙন প্রতিরাধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ধোপাজান নদীর অব্যাহত ভাঙনে এলাকার মানুষের বসতবাড়ি, ফসলি জমি ও চলাচলের রাস্তা ক্রমেই নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে। ভাঙন অব্যাহত থাকলে অনেক পরিবার তাদের শেষ সম্বল বসতভিটা ও জমিজমা হারিয়ে নিঃস্ব হয়ে পড়বে। কিন্তু দীর্ঘদিনেও ভাঙন প্রতিরোধে কার্যকর ও স্থায়ী কোনো উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। নদীভাঙন থেকে গ্রামগুলো রক্ষায় জরুরি ভিত্তিতে ব্লক স্থাপন, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার এবং প্রয়োজনীয় স্থানে কালভার্ট ও সেতু নির্মাণ করতে হবে। শুধু সাময়িক উদ্যোগ নয়, ভাঙন প্রতিরোধে টেকসই ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা। মানববন্ধনে উপস্থিত স্থানীয় বাসিন্দারা বলেন, নদীভাঙনের কারণে প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটছে তাঁদের। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বসতভিটা ও ফসলি জমি হারিয়ে বহু পরিবারকে চরম দুর্ভোগে পড়তে হবে। তাই জনস্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা। মানববন্ধনে স্থানীয় বাসিন্দা মোশাইদ আহমদ, জসীম উদ্দিন, শাহাজাহান, রুফসান আলী, সিরাজ মিয়া, মহর আলী, রবি মিয়া, আব্দুর রহমান, সিদ্দিক, জাকিরসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরের ফসলরক্ষা বাঁধ সার্ভের কাজ অর্ধেকও হয়নি

হাওরের ফসলরক্ষা বাঁধ সার্ভের কাজ অর্ধেকও হয়নি