সুনামগঞ্জ , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ডিসেম্বর সুনামগঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী হাওরের ফসলরক্ষা বাঁধ সার্ভের কাজ অর্ধেকও হয়নি ছাতক সিমেন্ট কারখানার নতুন প্রজেক্ট পরিদর্শনে বিসিআইসি’র চেয়ারম্যান ও সচিববৃন্দ সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামের বেহাল দশায় ক্ষুব্ধ সচিব চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই : আইনমন্ত্রী হাম উপসর্গে সুনামগঞ্জের আরও ২ শিশুর মৃত্যু জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি-অকৃষি খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ টিটো মুন্সীর আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত দোয়ারাবাজারে বালুমহালের সীমানা নির্ধারণ ১২ ডিসেম্বর সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা, স্টেডিয়ামের বেহাল দশায় ক্ষুব্ধ সচিব জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি-অকৃষি খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ সরকারি উদ্যোগে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মীর ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে কঠোর হাতে মোকাবিলা : স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ৪ কর্মকর্তা গ্রেপ্তার, সন্দেহভাজনরা নজরদারিতে শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ঘুষ-হয়রানির অভিযোগ সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ‎জামালগঞ্জে বৈধ টোল আদায়ে বাধা ও হয়রানির অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চাইলেন ইজারাদাররা ‎জামালগঞ্জে নৌকাডুবি: ৩৪ ঘণ্টা পর মিলল মোবাশ্বিরের লাশ, নিখোঁজ মারুফ সুনামগঞ্জ সীমান্তে বিজিবির তৎপরতা, অনুপ্রবেশ ঠেকাতে যুক্ত হলো অত্যাধুনিক প্রযুক্তি হাওর বাঁচাও আন্দোলনের সদর উপজেলা কমিটি গঠন:: সভাপতি আব্দুল লতিফ, সম্পাদক বাবলু

চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই : আইনমন্ত্রী

  • আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০৫:৪৫:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০৫:৪৫:৫১ পূর্বাহ্ন
চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই : আইনমন্ত্রী
সুনামকণ্ঠ ডেস্ক :: চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিএনপিতে জায়গা হবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেছেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তার রাজনীতি করার অধিকার নেই। দু-একজন চাঁদাবাজ ও মাদক কারবারির কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দলকে নস্যাৎ হতে দেওয়া যাবে না। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, বিএনপির নাম ভাঙিয়ে দু-একজন চাঁদাবাজ ও মাদক কারবারি অপকর্ম চালাচ্ছে। দলের কঠিন সময়ে এরা পাশে থাকবে না। আওয়ামী লীগের সঙ্গে এখনও তাদের কারও কারও গোপন আঁতাত রয়েছে। বিগত ১৭ বছরও তারা আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে ছিলো। এ ধরনের কাউকে বিএনপিতে প্রয়োজন নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, মাদক ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে স্বাধীনভাবে কাজ করতে হবে। আইন মেনে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯টি সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৯৫ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করেন আইনমন্ত্রী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২ ডিসেম্বর সুনামগঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী

১২ ডিসেম্বর সুনামগঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী