সুনামগঞ্জ , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরের ফসলরক্ষা বাঁধ সার্ভের কাজ অর্ধেকও হয়নি ছাতক সিমেন্ট কারখানার নতুন প্রজেক্ট পরিদর্শনে বিসিআইসি’র চেয়ারম্যান ও সচিববৃন্দ সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামের বেহাল দশায় ক্ষুব্ধ সচিব চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই : আইনমন্ত্রী হাম উপসর্গে সুনামগঞ্জের আরও ২ শিশুর মৃত্যু জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি-অকৃষি খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ টিটো মুন্সীর আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত দোয়ারাবাজারে বালুমহালের সীমানা নির্ধারণ ১২ ডিসেম্বর সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা, স্টেডিয়ামের বেহাল দশায় ক্ষুব্ধ সচিব জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি-অকৃষি খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ সরকারি উদ্যোগে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মীর ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে কঠোর হাতে মোকাবিলা : স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ৪ কর্মকর্তা গ্রেপ্তার, সন্দেহভাজনরা নজরদারিতে শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ঘুষ-হয়রানির অভিযোগ সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ‎জামালগঞ্জে বৈধ টোল আদায়ে বাধা ও হয়রানির অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চাইলেন ইজারাদাররা ‎জামালগঞ্জে নৌকাডুবি: ৩৪ ঘণ্টা পর মিলল মোবাশ্বিরের লাশ, নিখোঁজ মারুফ সুনামগঞ্জ সীমান্তে বিজিবির তৎপরতা, অনুপ্রবেশ ঠেকাতে যুক্ত হলো অত্যাধুনিক প্রযুক্তি হাওর বাঁচাও আন্দোলনের সদর উপজেলা কমিটি গঠন:: সভাপতি আব্দুল লতিফ, সম্পাদক বাবলু যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তাবে বাংলাদেশসহ ১৪ দেশ

আরডিএসএ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০৫:৪২:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০৫:৪২:২১ পূর্বাহ্ন
আরডিএসএ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬’ পরীক্ষা। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (আরডিএসএ), মল্লিকপুরের ১৫ বছর পূর্তি উপলক্ষে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মেধা যাচাই ও উৎসাহিত করতে এ পরীক্ষার আয়োজন করা হয়। এতে সদর উপজেলার ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫২ জন শিক্ষার্থী অংশ নেয়। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা শুরু হয়ে বেলা সাড়ে ১১টায় শেষ হয়। পরীক্ষায় প্রধান অতিথি ও পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিপ্লব চন্দ্র সরকার। বিশেষ অতিথি ও পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আরিফুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সৈয়দ আহম্মদ শাহলান এবং মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মৎ শারমিন জাহান মনিরা। এ সময় আরডিএসএর উপদেষ্টা ও সাবেক পৌরসভার প্যানেল মেয়র আহমদ নুর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মো. সফিকুল ইসলাম। পরীক্ষার সার্বিক কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করেন সংস্থার নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রিয়াজুল হক, দপ্তর ও প্রচার স¤পাদক আব্দুল্লাহ আল ফরহাদ খাঁসহ সংস্থার স্বেচ্ছাসেবকেরা। পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রায়হান উদ্দীন, সানজিদা সরকার, তাহনিকা তাহারাত নুজহা, অমি সরকার, সুমাইয়া সরকার রিয়া, আফিয়া জাহিন শাম্মী, আয়েশা আক্তার খুশি, শাহরিয়ার উদ্দিন তান্নিব ও মো. মফিজুল হক সরকার। আয়োজকরা জানান, সুনামগঞ্জ সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারি কিন্ডারগার্টেনের মধ্যে ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৫২ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবক, অতিথি ও পর্যবেক্ষকেরা সন্তোষ প্রকাশ করেন। সংশ্লিষ্টরা জানান, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে বৃত্তি প্রদান করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরের ফসলরক্ষা বাঁধ সার্ভের কাজ অর্ধেকও হয়নি

হাওরের ফসলরক্ষা বাঁধ সার্ভের কাজ অর্ধেকও হয়নি