ধর্মপাশায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার
- আপলোড সময় : ২৭-১১-২০২৬ ১১:৩৫:৪৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৭-১১-২০২৬ ১১:৩৫:৪৪ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের জয়শ্রী বাজার থেকে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। ধর্মপাশা থানার এসআই মোফাক্কারুল ইসলাম বলেন, মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা ওই ব্যক্তি প্রায় ছয়মাস ধরে উপজেলার জয়শ্রী ইউনিয়নের জয়শ্রী বাজারে বসবাস করে আসছিলেন। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার জয়শ্রী বাজার সংলগ্ন সড়কে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পান স্থানীয় লোকজন। পরে সকাল ১০টার দিকে স্থানীয়রা তাকে জয়শ্রী বাজারে নিয়ে গেলে সেখানকার এক পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওইদিন সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশটি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ওই ব্যক্তির পরিচয় শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ধর্মপাশা প্রতিনিধি