সুনামগঞ্জ , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি উদ্যোগে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মীর ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে কঠোর হাতে মোকাবিলা : স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ৪ কর্মকর্তা গ্রেপ্তার, সন্দেহভাজনরা নজরদারিতে শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ঘুষ-হয়রানির অভিযোগ সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ‎জামালগঞ্জে বৈধ টোল আদায়ে বাধা ও হয়রানির অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চাইলেন ইজারাদাররা ‎জামালগঞ্জে নৌকাডুবি: ৩৪ ঘণ্টা পর মিলল মোবাশ্বিরের লাশ, নিখোঁজ মারুফ সুনামগঞ্জ সীমান্তে বিজিবির তৎপরতা, অনুপ্রবেশ ঠেকাতে যুক্ত হলো অত্যাধুনিক প্রযুক্তি হাওর বাঁচাও আন্দোলনের সদর উপজেলা কমিটি গঠন:: সভাপতি আব্দুল লতিফ, সম্পাদক বাবলু যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তাবে বাংলাদেশসহ ১৪ দেশ তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল উপহার দেবে সরকার প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, উন্নয়ন ঘিরে নতুন প্রত্যাশা সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার আমিরুল ইসলাম চার দফা দাবিতে পরিবহন শ্রমিকদের মানববন্ধন ‎জামালগঞ্জে নৌকাডুবির ১৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি দুই শ্রমিকের নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মাদক সেবনের টাকা না পেয়ে সাংবাদিককে পিটিয়ে জখম, ১০ হাজার টাকা ছিনতাই ‎জামালগঞ্জে সুরমা নদীতে বালুবাহী নৌকা ডুবে নিখোঁজ ২ শ্রমিক, চলছে উদ্ধার অভিযান ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে ঘিরে পর্যটনের স্বপ্ন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
আইনশৃঙ্খলা কমিটির সভায় ক্ষোভ, তদন্তের আশ্বাস ইউএনও’র

শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ঘুষ-হয়রানির অভিযোগ

  • আপলোড সময় : ২৭-১১-২০২৬ ১১:২৭:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৬ ১১:৩৮:১৭ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ঘুষ-হয়রানির অভিযোগ
শান্তিঞ্জ প্রতিনিধি::
শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে হয়রানি ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন ভোটার নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সংশোধনসহ বিভিন্ন সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা। এমনকি নতুন ভোটার হওয়ার জন্য ফিঙ্গার প্রিন্ট দিতেও ৪ থেকে ৫ হাজার টাকা দিতে হয় বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা। অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমার সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। পরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার একপর্যায়ে উপজেলা নির্বাচন অফিসের বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি ও সেবা প্রদানে অর্থ আদায়ের অভিযোগ উত্থাপন করা হয়। সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আনছার উদ্দিন অভিযোগ করে বলেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে টাকা ছাড়া কোনো কাজ হয় না বলে সাধারণ মানুষের মধ্যে অভিযোগ রয়েছে। অফিসের কর্মকর্তারা নিজেদের নির্ধারিত প্রক্রিয়ার বাইরে কোনো কাজ করতে চান না। আর সেই প্রক্রিয়ার নামে টাকা দিলে কাজ করে দেওয়া হয়, অন্যথায় নানা অজুহাতে মানুষকে হয়রানি করা হয়। তিনি বলেন, আমি নিজেও কয়েকটি বিষয়ে তদবির করেছি। কিন্তু সেসব কাজ তারা করেননি। পরে সংশ্লিষ্ট ভুক্তভোগীরা অফিসের কথিত সিস্টেম অনুযায়ী গেলে কাজ করে দেওয়া হয়। টাকা ছাড়া গেলে কখনো বলা হয় কাগজ নেই, কখনো সময় নেই, আবার নানা অজুহাত দেখানো হয়। আনছার উদ্দিন আরও বলেন, রাজনীতি করি মানুষের উপকারের জন্য। মানুষ যখন এসব হয়রানির অভিযোগ নিয়ে আমাদের কাছে আসে, তখন তাদের সহযোগিতা করতে গিয়ে আমরাও বিব্রতকর পরিস্থিতিতে পড়ি। কিন্তু এ অফিসে অনুরোধ করেও অনেক ক্ষেত্রে কাজ করানো সম্ভব হচ্ছে না। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়বে, যা একপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ হতে পারে। তিনি এসব অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকনও নির্বাচন অফিসের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, তিনি নিজেও এ অফিসের সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার হয়েছেন বলে জানান। এছাড়া নতুন ভোটার হওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতেও টাকা দিতে হয় বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, ৪ থেকে ৫ হাজার টাকা ছাড়া নতুন ভোটার হওয়ার প্রক্রিয়া স¤পন্ন করা যায় না। তিনি বলেন, আমরা সবাই এই অফিসের যন্ত্রণায় অতিষ্ঠ। সাধারণ মানুষ সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন। এভাবে চলতে থাকলে যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। সভায় নির্বাচন অফিসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উত্থাপিত হলে উপস্থিত সদস্যদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অভিযোগগুলো তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি আহ্বান জানান কমিটির সদস্যরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা বলেন, নির্বাচন অফিসের বিষয়ে তার কাছেও এ ধরনের কিছু অভিযোগ এসেছে। বিষয়টি প্রশাসনিকভাবে খতিয়ে দেখা হবে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামাল। তিনি বলেন, আমি আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলাম না। আমার ও আমার অফিসের বিরুদ্ধে যে অভিযোগগুলো উত্থাপন করা হয়েছে, তা স¤পূর্ণ ভিত্তিহীন। টাকা নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বিএনপি নেতা আনছার উদ্দিনের অভিযোগ প্রসঙ্গে নির্বাচন কর্মকর্তা বলেন, তিনি একজন মহিলার নাম সংশোধনসংক্রান্ত বিষয়ে তার কাছে তদবির করেছিলেন। কিন্তু ওই মহিলার সার্টিফিকেটসহ অন্যান্য কাগজপত্রে যে নাম রয়েছে, তার বাইরে অন্য নাম দিয়ে জাতীয় পরিচয়পত্র তৈরি করা আইনগতভাবে সম্ভব নয়। এ কারণে তিনি কাজটি করে দিতে পারেননি। তার দাবি, এ বিষয়কে কেন্দ্র করেই আনছার উদ্দিন তার ওপর ক্ষুব্ধ হয়েছেন। পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, চেয়ারম্যান কয়েকজন ভোটারের স্থানান্তর সংক্রান্ত কাজ করতে চেয়েছিলেন। কিন্তু ভোটার স্থানান্তরের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় ওই কাজ করা সম্ভব হয়নি। শান্তিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আনছার উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার, দপ্তর স¤পাদক জামিউল ইসলাম তুরানসহ কমিটির অন্যান্য সদস্যরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল