মোল্লাপাড়া ইউনিয়নে ইউপি সদস্য পদে প্রার্থী হচ্ছেন রাহেলা বেগম
- আপলোড সময় : ২৭-১১-২০২৬ ১১:২২:৪৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৭-১১-২০২৬ ১১:২২:৪৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জ সদর উপজেলার ৬নং মোল্লাপাড়া ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী হচ্ছেন মধুপুর গ্রামের বাসিন্দা আব্দুল ওয়াহাবের সহধর্মিণী মোছা. রাহেলা বেগম। নির্বাচনকে সামনে রেখে তিনি ওয়ার্ডের ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের দোয়া ও সহযোগিতা কামনা করছেন।
তার সমর্থকরা জানান, রাহেলা বেগম একজন যোগ্য প্রার্থী। তিনি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
প্রার্থী মোছা. রাহেলা বেগম বলেন, আমি ওয়ার্ডবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই। ভোটাররা যদি আমাকে যোগ্য মনে করে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমার প্রধান লক্ষ্য হবে ওয়ার্ডবাসীর সেবা করা। বিশেষ করে অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করা।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হওয়া আমার কাছে মানুষের সেবা করার একটি সুযোগ। আমি ওয়ার্ডের সর্বস্তরের মানুষের পাশে থেকে তাদের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই। এ জন্য তিনি ওয়ার্ডবাসীর আন্তরিক সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেছেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ