সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তাবে বাংলাদেশসহ ১৪ দেশ তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল উপহার দেবে সরকার প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, উন্নয়ন ঘিরে নতুন প্রত্যাশা সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার আমিরুল ইসলাম চার দফা দাবিতে পরিবহন শ্রমিকদের মানববন্ধন ‎জামালগঞ্জে নৌকাডুবির ১৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি দুই শ্রমিকের নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মাদক সেবনের টাকা না পেয়ে সাংবাদিককে পিটিয়ে জখম, ১০ হাজার টাকা ছিনতাই ‎জামালগঞ্জে সুরমা নদীতে বালুবাহী নৌকা ডুবে নিখোঁজ ২ শ্রমিক, চলছে উদ্ধার অভিযান ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে ঘিরে পর্যটনের স্বপ্ন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী ২৫ বছরে ধর্ষণের শিকারের অর্ধেকেরও বেশি শিশু : অধিকার নভেম্বরের ২৩ দিনে সারাদেশে ২১৩ নাশকতা ফেটে চৌচির হাওর জমি, বোরো উৎপাদন নিয়ে শঙ্কা সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার টাকার অবৈধ মালামাল আটক চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হোক তরুণরা বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি শেখ হাসিনা ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে : রয়টার্সকে শামা ওবায়েদ ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বর্তমান ও সাবেক তিন ইউপি চেয়ারম্যানসহ ২৫ জনের নামে মামলা পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ

শান্তিগঞ্জে কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ বিতরণ

  • আপলোড সময় : ২৬-১১-২০২৬ ১০:১৭:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৬ ১০:১৭:০৯ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ বিতরণ
শান্তিগঞ্জ প্রতিনিধি :: কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে উৎসাহিত করতে শান্তিগঞ্জে উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ২৬ জন কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তার মধ্যে এদিন ঋণ বিতরণ করা হয়। বুধবার সকাল ১১টায় উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পাগলা বাজার শাখার ব্যবস্থাপক কামরুল ইসলাম। পূবালী ব্যাংক সিলেট পশ্চিম অঞ্চলের সিনিয়র প্রিন্সিপাল অফিসার নিউটন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক সুব্রত তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক সিলেট পশ্চিম অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. রুহুল আমিন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবিব ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রবিউল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সোনালী ব্যাংক শান্তিগঞ্জ শাখার ব্যবস্থাপক নিকলেশ তালুকদার রাজু। ক্ষুদ্র উদ্যোক্তাদের পক্ষে বক্তব্য দেন পাগলা বাজারের শাহিন মিয়া ও পাথারিয়া এলাকার সুজন সরকার। আলোচনা সভায় বক্তারা বলেন, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তারা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষি উৎপাদন বাড়ানো, নতুন উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান সম্প্রসারণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ব্যাংক ঋণের সহজলভ্যতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষক ও উদ্যোক্তাদের প্রয়োজন অনুযায়ী ঋণ সহায়তা পৌঁছে দিতে ব্যাংকগুলোকে আরও আন্তরিক ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা। পরে উপজেলার পূবালী ব্যাংক, সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মাধ্যমে ২৬ জন কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তার মধ্যে প্রকাশ্যে ঋণ বিতরণ করেন অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, উন্নয়ন ঘিরে নতুন প্রত্যাশা

প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, উন্নয়ন ঘিরে নতুন প্রত্যাশা