সুনামগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে নৌকাডুবির ১৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি দুই শ্রমিকের সুনামগঞ্জকে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ কান্ট্রি গেমস- ড. মুহাম্মদ শাহানুর নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মাদক সেবনের টাকা না পেয়ে সাংবাদিককে পিটিয়ে জখম, ১০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ ‎জামালগঞ্জে সুরমা নদীতে বালুবাহী নৌকা ডুবে নিখোঁজ ২ শ্রমিক, চলছে উদ্ধার অভিযান ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে ঘিরে পর্যটনের স্বপ্ন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী ২৫ বছরে ধর্ষণের শিকারের অর্ধেকেরও বেশি শিশু : অধিকার নভেম্বরের ২৩ দিনে সারাদেশে ২১৩ নাশকতা ফেটে চৌচির হাওর জমি, বোরো উৎপাদন নিয়ে শঙ্কা সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার টাকার অবৈধ মালামাল আটক চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হোক তরুণরা বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি শেখ হাসিনা ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে : রয়টার্সকে শামা ওবায়েদ ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বর্তমান ও সাবেক তিন ইউপি চেয়ারম্যানসহ ২৫ জনের নামে মামলা পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ আ.লীগ ও ভারত ইস্যু ডিল করতে প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি : নাহিদ ইসলাম বৈরি আবহাওয়া, লোকসানের শঙ্কায় আমন চাষিরা প্রধানমন্ত্রীর আগমনে সুনামগঞ্জবাসীর প্রত্যাশার বাস্তবায়ন হবে : মিজানুর রহমান চৌধুরী পথে যেতে যেতে: পথচারী

‎জামালগঞ্জে নৌকাডুবির ১৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি দুই শ্রমিকের

  • আপলোড সময় : ২৫-১১-২০২৬ ১০:১২:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৬ ১০:১৩:২১ অপরাহ্ন
‎জামালগঞ্জে নৌকাডুবির ১৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি দুই শ্রমিকের
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুবাহী নৌকাডুবির ঘটনায় ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও নিখোঁজ দুই শ্রমিকের সন্ধান মেলেনি। তাঁদের উদ্ধারে অভিযান চালিয়েও ব্যর্থ হয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শেষ পর্যন্ত দুই ডুবুরি দলই উদ্ধারকাজ চালাতে অপারগতা প্রকাশ করেছে বলে জানা গেছে। ‎
বুধবার (২৫ নভেম্বর) রাত দুইটার দিকে উপজেলার সাচনা বাজার মাছঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া বালুবাহী নৌকাটিতে ছয়জন শ্রমিক ছিলেন। তাঁদের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও দুজন নিখোঁজ হন। ‎ ‎নিখোঁজ শ্রমিকরা হলেন জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের আবুল কাশেমের ছেলে মোবাশ্বির (২৫) ও একই গ্রামের পিয়াস উদ্দিনের ছেলে মারুফ (১৮)। ‎
স্থানীয় সূত্রে জানা যায়, ইনাতনগর গ্রামের গোবিন্দ দাসের মালিকানাধীন তমা নৌপরিবহনের নৌকাটিতে ৭৫০ ফুট বালু বোঝাই ছিল। নৌকাটি সাচনা বাজার মাছঘাটের অদূরে সুরমা নদীতে নোঙর করা অবস্থায় ছিল। রাতে নৌকার বিশ্রামকক্ষে ঘুমিয়ে থাকা দুই শ্রমিক নৌকাডুবির সময় পানির নিচে আটকা পড়ে নিখোঁজ হন। ‎ ‎দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। বুধবার সারাদিন তল্লাশি চালিয়েও নিখোঁজ শ্রমিকদের সন্ধান পাওয়া যায়নি। ‎ ‎এদিকে দীর্ঘ সময় অতিবাহিত হলেও নিখোঁজ দুই শ্রমিকের কোনো সন্ধান না মেলায় তাঁদের পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। ‎এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন ‎
জামালগঞ্জ নৌ-পুলিশের পরিদর্শক সজল কানু জানান, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারে বুধবার দিনভর সুনামগঞ্জ ও সিলেট থেকে আসা ফায়ার সার্ভিসের সদস্য ও ডুবুরি দল চেষ্টা চালিয়েছেন। তবে সন্ধ্যা ঘনিয়ে আসায় আজকের মতো উদ্ধার তৎপরতা শেষ করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে ডুবে যাওয়া নৌকাটি উদ্ধারের কাজ শুরু করা হবে। ধারণা করা হচ্ছে, নিখোঁজ দুই শ্রমিক নৌকার ভেতরে আটকে থাকতে পারেন।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.  বন্দে আলী জানান, দূর্ঘটনার খবর পাওয়ার পরপরই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এছাড়াও আমার ফোর্স ঘটনাস্থলে উদ্বার কর্মীদের সাথে কাজ করছে দিনব্যাপী। ‎
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, দূর্ঘটনাটি আমার উপজেলার জন্য অনেক দুঃখজনক। উদ্ধারকাজে আমরা উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও ডুবুরিদলসহ সম্মিলিত সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। ‎

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জকে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ কান্ট্রি গেমস- ড. মুহাম্মদ শাহানুর

সুনামগঞ্জকে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ কান্ট্রি গেমস- ড. মুহাম্মদ শাহানুর