দিরাই প্রতিনিধি::
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস উপলক্ষে দিরাই নারী শান্তি সহায়ক দল (ওয়েভ)আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। বুধবার (২৫ নভেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরীর সভাপতিত্বেও ধ্রুপদি নন্দীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, দিরাই পিএফজির এ্যাম্বাসেডর গোলাপ মিয়া, দিরাই প্রেসক্লাব সভাপতি ও দিরাই পিএফজির কো- অর্ডিনেটর সামছুল ইসলাম সরদার খেজুর, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ইনচার্জ লক্ষী রানী তালুকদার লাকী, শিক্ষিকা রুবেনা আক্তার। বক্তব্য রাখেন ওয়েব সদস্য ফরিদা বেগম, রুফিয়া বেগম,রাহেলা আক্তার, রুফিয়া খাতুন, লিলি বেগম, হেনা বেগম সহ ওয়েভ ও ইয়ুথ এর সদস্য বৃন্দ। সভা শেষে ২০২৬ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
দিরাইয়ে নারী শান্তি সহায়ক দলের আলোচনা সভা
- আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৪:২৭:০১ অপরাহ্ন
- আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৪:২৮:৩৬ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দিরাই প্রতিনিধি