সুনামগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী ২৫ বছরে ধর্ষণের শিকারের অর্ধেকেরও বেশি শিশু : অধিকার নভেম্বরের ২৩ দিনে সারাদেশে ২১৩ নাশকতা সুজন মিয়ার মুক্তির দাবিতে পরিবহন শ্রমিকদের মানববন্ধন ফেটে চৌচির হাওর জমি, বোরো উৎপাদন নিয়ে শঙ্কা ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে ঘিরে পর্যটনের স্বপ্ন সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার টাকার অবৈধ মালামাল আটক চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হোক তরুণরা বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি শেখ হাসিনা ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে : রয়টার্সকে শামা ওবায়েদ ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বর্তমান ও সাবেক তিন ইউপি চেয়ারম্যানসহ ২৫ জনের নামে মামলা পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ আ.লীগ ও ভারত ইস্যু ডিল করতে প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি : নাহিদ ইসলাম বৈরি আবহাওয়া, লোকসানের শঙ্কায় আমন চাষিরা প্রধানমন্ত্রীর আগমনে সুনামগঞ্জবাসীর প্রত্যাশার বাস্তবায়ন হবে : মিজানুর রহমান চৌধুরী পথে যেতে যেতে: পথচারী সুনামগঞ্জে সিএনজিতে ১১৮ বোতল বিদেশি মদ, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ শেখ হাসিনা ফিরতে পারেন - এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক : উন্নয়নের নামে এমন অব্যবস্থাপনা কেন?

  • আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৮:৪৩:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৮:৪৩:৩৭ পূর্বাহ্ন
পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক : উন্নয়নের নামে এমন অব্যবস্থাপনা কেন?
উন্নয়ন মানে শুধু অবকাঠামো নির্মাণ নয়, মানুষের জীবনযাত্রা সহজ করা। অথচ দোয়ারাবাজারে ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৫ কিলোমিটার সড়কের চিত্র উন্নয়নের সেই মৌলিক ধারণাকেই প্রশ্নবিদ্ধ করছে। পাকা সেতু আছে, কিন্তু সেতুতে ওঠা-নামার সংযোগ সড়ক কাঁচা। সামান্য বৃষ্টিতেই কাদা ও পানিতে চলাচল ব্যাহত হচ্ছে। অর্থাৎ সেতু নির্মিত হয়েছে, কিন্তু সেটি নির্বিঘ্নে ব্যবহারের পথ তৈরি হয়নি। এমন উন্নয়ন মানুষের দুর্ভোগ কমানোর বদলে নতুন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দোয়ারাবাজার-ভায়া-বড়কাপন সড়কের উসাইরগাঁও এলাকায় এই পরিস্থিতি বিশেষভাবে হতাশাজনক। উপজেলার ৫ নম্বর পান্ডারগাঁও ইউনিয়নের বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, সেতু ও সংযোগ সড়ক নির্মাণের মধ্য দিয়ে তাঁদের যাতায়াত সহজ হবে। কিন্তু সেতুর দুই পাশের অ্যাপ্রোচ সড়ক পাকা না হওয়ায় সেই প্রত্যাশা পূরণ হয়নি। বরং বর্ষা কিংবা সামান্য বৃষ্টিতে কাদা মাড়িয়ে সেতু পার হতে হচ্ছে তাঁদের। পাশাপাশি মূল সড়কের বিভিন্ন স্থানে পিচঢালাই নষ্ট হওয়া এবং গার্ডওয়াল দেবে যাওয়ার অভিযোগও উঠেছে। কয়েক দিনের মধ্যেই পিচঢালাই নষ্ট হওয়ার অভিযোগ সত্য হলে তা নিছক নির্মাণত্রুটি নয়, বরং সরকারি অর্থের যথাযথ ব্যবহারের ক্ষেত্রেও গুরুতর প্রশ্ন তৈরি করে। এখানে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্টদের বক্তব্যেই কাজের অস¤পূর্ণতা ও ত্রুটির বিষয়টি উঠে এসেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, সেতুর অ্যাপ্রোচ সড়ক তাদের প্রকল্পের আওতাভুক্ত ছিল না। অন্যদিকে এলজিইডির প্রকৌশলী জানিয়েছেন, অনুমোদন হলে অ্যাপ্রোচ সড়ক পাকাকরণের কাজ করা হবে। অর্থাৎ সেতু নির্মাণের পরও এর ব্যবহার উপযোগী সংযোগ সড়ক নিশ্চিত করার বিষয়টি এখনো অনিশ্চয়তায় রয়েছে। প্রশ্ন হচ্ছে, প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নের সময় এই গুরুত্বপূর্ণ বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি কেন? একটি সেতু নির্মাণের পর তার দুই দিকের সংযোগ সড়ক নিশ্চিত করা কি প্রকল্পের অপরিহার্য অংশ নয়? ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কের কিছু অংশের ত্রুটি স্বীকার করে সংস্কারের আশ্বাস দিয়েছে। এলজিইডির পক্ষ থেকেও আগামী ডিসেম্বরের মধ্যে কাজ স¤পন্ন ও হস্তান্তরের কথা বলা হয়েছে। কিন্তু আশ্বাসের চেয়ে গুরুত্বপূর্ণ হলো দৃশ্যমান অগ্রগতি। প্রকল্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করে বসে থাকার সুযোগ নেই। বরং এখনই ত্রুটিপূর্ণ অংশগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে। কাজের মান যাচাই করতে হবে নিরপেক্ষভাবে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার কিংবা তদারকির ঘাটতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতে হবে। সরকারি উন্নয়ন প্রকল্পে জনগণের অর্থ ব্যয় হয় জনগণের জীবনমান উন্নয়নের জন্য। সেই অর্থে নির্মিত সড়ক যদি কয়েক দিনের মধ্যেই নষ্ট হয়, সেতু যদি সংযোগ সড়কের অভাবে কার্যত দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়, তবে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। উন্নয়নের নামে দায়সারা কাজ কিংবা দায়িত্ব এড়িয়ে যাওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে। আমরা চাই, দোয়ারাবাজারের এই সড়ক ও সেতুর অস¤পূর্ণ কাজ দ্রুত শেষ হোক। পিচঢালাই ও গার্ডওয়ালের ত্রুটি যথাযথভাবে সংস্কার করা হোক। পাশাপাশি প্রকল্পের প্রতিটি কাজের মান ও ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করা হোক। কারণ সেতু নির্মাণের উদ্দেশ্য শুধু নদী বা খালের দুই পাড়কে যুক্ত করা নয়, মানুষের চলাচল নির্বিঘ্ন করা। পাকা সেতুর সঙ্গে কাঁচা সংযোগ সড়ক রেখে উন্নয়নের দাবি করা যায় না। জনগণ শুধু অবকাঠামো দেখতে চায় না, তার সুফলও ভোগ করতে চায়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী