সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ আ.লীগ ও ভারত ইস্যু ডিল করতে প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি : নাহিদ ইসলাম বৈরি আবহাওয়া, লোকসানের শঙ্কায় আমন চাষিরা প্রধানমন্ত্রীর আগমনে সুনামগঞ্জবাসীর প্রত্যাশার বাস্তবায়ন হবে : মিজানুর রহমান চৌধুরী পথে যেতে যেতে: পথচারী সুনামগঞ্জে সিএনজিতে ১১৮ বোতল বিদেশি মদ, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ শেখ হাসিনা ফিরতে পারেন - এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী

বৈরি আবহাওয়া, লোকসানের শঙ্কায় আমন চাষিরা

  • আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০১:০৭:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০১:০৮:২৩ পূর্বাহ্ন
বৈরি আবহাওয়া, লোকসানের শঙ্কায় আমন চাষিরা
আশিস রহমান::
চলতি অগ্রহায়ণ মাসের শুরুতেই পাকতে শুরু করেছে কৃষকদের স্বপ্নের আমন ধান। গত টানা কয়েক দিন ধরে আকাশে রোদের দেখা নেই। বৈরি আবহাওয়ার মধ্যেই দু’দিন ধরে বৃষ্টি হওয়ায় সুনামগঞ্জের কৃষকেরা পাকা ও আধাপাকা আমন ধান নিয়ে চরম বিপাকে পড়েছেন। জেলার বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ হাওর ও বিলসংলগ্ন মাঠে কেটে রাখা আমন ধান বৃষ্টিতে ভিজে গেছে এবং অনেক নিচু জমিতে পানি জমে গেছে। দীর্ঘ সময় কেটে রাখা ধান ভিজে থাকলে বা জমিতে পানি জমে গেলে ধানের দানা কালচে হয়ে যাওয়া, চিটা হওয়া এবং খড় পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামের কৃষক ফাইজুল মিয়া বলেন, অগ্রহায়ণে এমন বৃষ্টি হবে ভাবিনি। কয়েক দিন ধরে কষ্ট করে ধান কাটছিলাম, এখন মাঠে কাটা ধান পড়ে আছে। ভিজে গেলে চাল চিটা হয়ে যাবে আর গরুর জন্য খড়ও নষ্ট হয়ে যাবে। আরেক কৃষক বাদল মিয়া জানান, পাকা আমন ধান ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক তখনই আকাশ মেঘলা করে বৃষ্টি নামল। একদিকে শ্রমিক সংকট, অন্যদিকে বৃষ্টির বাগড়া, সব মিলিয়ে সময়মতো ধান তুলতে পারছি না। চাষিরা জানান, বর্ষার পর আমন ফসলের ওপরই সারা বছরের পরিবারের খাদ্য নিরাপত্তা ও আয়ের বড় অংশ নির্ভর করে। বৃষ্টি অব্যাহত থাকলে ধান কাটা ও মাড়াইয়ের কাজ ব্যাহত হয়ে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়ার শঙ্কা রয়েছে। অনেক কৃষক বৃষ্টির মধ্যেই দ্রুত কাটা ধান উঁচু জায়গায় সরিয়ে নেওয়া কিংবা পলিথিন দিয়ে ঢেকে রাখার চেষ্টা করছেন। দোয়ারাবাজার উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন জানান, বৈরি আবহাওয়ার মধ্যে কৃষকদেরকে ধান না কাটার পরামর্শ দেওয়া হচ্ছে। কয়েকদিন পর আবহাওয়া স্বাভাবিক হলেই যেন কৃষকেরা দ্রুত ধান শুকিয়ে মাড়াই ও সংরক্ষণের কাজ শেষ করেন, সে বিষয়ে মাঠে পরামর্শ দেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ

পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ