সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ আ.লীগ ও ভারত ইস্যু ডিল করতে প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি : নাহিদ ইসলাম বৈরি আবহাওয়া, লোকসানের শঙ্কায় আমন চাষিরা প্রধানমন্ত্রীর আগমনে সুনামগঞ্জবাসীর প্রত্যাশার বাস্তবায়ন হবে : মিজানুর রহমান চৌধুরী পথে যেতে যেতে: পথচারী সুনামগঞ্জে সিএনজিতে ১১৮ বোতল বিদেশি মদ, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ শেখ হাসিনা ফিরতে পারেন - এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী

প্রধানমন্ত্রীর সফর হোক সুনামগঞ্জের উন্নয়নযাত্রায় নতুন অধ্যায়ের সূচনা

  • আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০১:০৩:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০১:০৩:৫৪ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীর সফর হোক সুনামগঞ্জের উন্নয়নযাত্রায় নতুন অধ্যায়ের সূচনা
দীর্ঘ ২২ বছর পর সুনামগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১২ ডিসেম্বর তাঁর এই সফরকে ঘিরে হাওরাঞ্চলের মানুষের মধ্যে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা ও প্রত্যাশা। প্রধানমন্ত্রী হিসেবে এটি তাঁর প্রথম সুনামগঞ্জ সফর। কান্ট্রি গেমস-২০২৬ উৎসবের উদ্বোধন এবং ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির সূচনার মধ্য দিয়ে সফরটি আনুষ্ঠানিকতা পেলেও সুনামগঞ্জবাসীর কাছে এর তাৎপর্য আরও গভীর। তাঁদের প্রত্যাশা, এই সফর হবে দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা দূর করার একটি নতুন সূচনা। প্রাকৃতিক স¤পদে সমৃদ্ধ সুনামগঞ্জ দেশের অন্যতম সম্ভাবনাময় একটি জেলা। অথচ যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে এখনো পিছিয়ে রয়েছে এ জনপদ। বর্ষায় বিস্তীর্ণ হাওরাঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। উন্নত চিকিৎসার জন্য মানুষকে ছুটতে হয় সিলেট কিংবা ঢাকায়। উচ্চশিক্ষার পর্যাপ্ত সুযোগ নেই। অন্যদিকে, প্রতি বছর আগাম বন্যার ঝুঁকিতে থাকে কৃষকের বোরো ফসল। ফসল রক্ষায় অপরিকল্পিত ও অস্থায়ী বাঁধের ওপর নির্ভর করতে হয় হাওরবাসীকে। এসব সমস্যা কোনো বিচ্ছিন্ন সংকট নয়; বরং দীর্ঘদিনের অবহেলা ও পরিকল্পিত উন্নয়নের ঘাটতির প্রতিফলন। সুনামগঞ্জের মানুষের প্রত্যাশার তালিকাও তাই দীর্ঘ। সুনামগঞ্জ-সিলেট সড়ক চার লেনে উন্নীত করা, জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনা, গুরুত্বপূর্ণ নদীর ওপর সেতু নির্মাণ, আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং শিক্ষার মানোন্নয়ন এখন সময়ের দাবি। পাশাপাশি হাওরের ফসল রক্ষায় স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণ, নদী খনন, কৃষি ও মৎস্যস¤পদের সুরক্ষা এবং পর্যটনশিল্পের বিকাশে প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা। আমরা মনে করি, প্রধানমন্ত্রীর এই সফর কেবল একটি ক্রীড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকলে সুনামগঞ্জবাসীর প্রত্যাশা পূরণ হবে না। বরং সফরটি হওয়া উচিত হাওরাঞ্চলের সামগ্রিক সমস্যা অনুধাবন এবং উন্নয়নের সুস্পষ্ট অঙ্গীকার ঘোষণার উপলক্ষ। প্রধানমন্ত্রী যদি হাওরবাসীর জীবনসংগ্রাম, কৃষকের অনিশ্চয়তা, যোগাযোগের দুর্ভোগ এবং চিকিৎসাবঞ্চিত মানুষের বাস্তবতা উপলব্ধি করেন, তবে এই সফর জেলার ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে জেলার জনপ্রতিনিধিদেরও দায়িত্ব রয়েছে। তাঁরা যেন দলীয় স্বার্থ কিংবা তাৎক্ষণিক রাজনৈতিক অর্জনের ঊর্ধ্বে উঠে সুনামগঞ্জের সামগ্রিক উন্নয়নের দাবিগুলো প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পের অগ্রাধিকার নির্ধারণ, বাস্তবায়নের সময়সীমা নিশ্চিত করার বিষয়েও কার্যকর উদ্যোগ প্রয়োজন। কান্ট্রি গেমসের মধ্য দিয়ে গ্রামীণ খেলাধুলা ও লোকজ ঐতিহ্যকে জাতীয় পর্যায়ে তুলে ধরার উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তবে সুনামগঞ্জের সবচেয়ে বড় প্রয়োজন উন্নয়নের মূলধারায় যুক্ত হওয়া। হাওরের মানুষের ভাগ্য পরিবর্তনে প্রয়োজন প্রতিশ্রুতির চেয়ে বেশি বাস্তব উদ্যোগ। ২২ বছর পর প্রধানমন্ত্রীর এই আগমন তাই সুনামগঞ্জের মানুষের কাছে কেবল একজন সরকারপ্রধানকে স্বাগত জানানোর উপলক্ষ নয়; এটি দীর্ঘদিনের বঞ্চনা, অধিকার ও ন্যায্য উন্নয়নের দাবি জানানোরও সুযোগ। আমরা প্রত্যাশা করি, ১২ ডিসেম্বরের সফর শেষে সুনামগঞ্জবাসী শুধু আশ্বাস নয়, উন্নয়নের দৃশ্যমান রূপরেখা ও বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়ে ফিরবেন। অবহেলিত এই জনপদের মানুষের আশায় যেন নতুন করে হতাশা না জমে। প্রধানমন্ত্রীর সফর হোক সুনামগঞ্জের উন্নয়নযাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ

পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ