সুনামগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা ফিরতে পারেন - এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট

বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষণ সোসাইটির মতবিনিময় সভা

  • আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৯:১০:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৯:১০:২২ পূর্বাহ্ন
বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষণ সোসাইটির মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার :: শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষাব্যবস্থার বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং শিক্ষা কার্যক্রমের সার্বিক পর্যবেক্ষণের লক্ষ্যে সুনামগঞ্জে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষণ সোসাইটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষণ সোসাইটির পরিদর্শক মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ এম. শরিকুল ইসলাম। সভায় আরও বক্তব্য দেন দৈনিক সুনামকণ্ঠের স¤পাদক বিজন সেন রায়, কবি ও গবেষক ইকবাল কাদেরী, কবি ও প্রাবন্ধিক শেখ এ.কে.এম. জাকারিয়া, দৈনিক সুনাম দিগন্তের স¤পাদক তৈয়বুর রহমান, শিক্ষক ও ক্রীড়া সংগঠক একরামুল হক সেলিম, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষণ সোসাইটির তথ্য স¤পাদক ইঞ্জিনিয়ার মো. নূরুল হক, প্রিন্সিপাল হাফিজ মাওলানা নূর হোসাইন ও মাসুকুল ইসলাম। সভায় বক্তারা শিক্ষা ব্যবস্থার গুণগত মান নিশ্চিত করা, শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণ এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষা খাতের সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করতে শিক্ষক, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক মতবিনিময়ের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা মনে করেন, শিক্ষার মানোন্নয়ন কেবল অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পাঠদানের মান, শিক্ষকদের দায়িত্বশীলতা, শিক্ষার্থীদের উপযোগী পরিবেশ এবং শিক্ষা কার্যক্রমের নিয়মিত মূল্যায়নও সমান গুরুত্বপূর্ণ। সভায় বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষণ সোসাইটির কার্যক্রম ও শিক্ষা পর্যবেক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ

দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ