৯৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
- আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৩:০২:৪০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৩:০২:৪০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে এসআরবি’র অভিযানে ৯৫ পিস ইয়াবাসহ মো. জাকির হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ঘাসিগাঁও এলাকার একটি ধানখেতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-৯-এর সুনামগঞ্জ ক্যা¤েপর একটি দল।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় পালানোর চেষ্টা করলে জাকিরকে আটক করা হয়। পরে তার প্যান্টের পকেটে থাকা একটি প্যাকেট থেকে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন বলে স্বীকার করেন।
জাকির হোসেন সদর উপজেলার ঘাসিগাঁও গ্রামের মো. আব্বাস আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য উদ্ধার করা ইয়াবাসহ তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
শনিবার এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ