সুনামগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের

৯৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৩:০২:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৩:০২:৪০ পূর্বাহ্ন
৯৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে এসআরবি’র অভিযানে ৯৫ পিস ইয়াবাসহ মো. জাকির হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ঘাসিগাঁও এলাকার একটি ধানখেতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-৯-এর সুনামগঞ্জ ক্যা¤েপর একটি দল। এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় পালানোর চেষ্টা করলে জাকিরকে আটক করা হয়। পরে তার প্যান্টের পকেটে থাকা একটি প্যাকেট থেকে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন বলে স্বীকার করেন। জাকির হোসেন সদর উপজেলার ঘাসিগাঁও গ্রামের মো. আব্বাস আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য উদ্ধার করা ইয়াবাসহ তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। শনিবার এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ