সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

চাঁদাবাজির অভিযোগে সাবেক এমপি রতনের ভাই কারাগারে

  • আপলোড সময় : ০৭-১০-২০২৪ ০৯:০৩:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৪ ০৯:০৩:৪৬ পূর্বাহ্ন
চাঁদাবাজির অভিযোগে সাবেক এমপি রতনের ভাই কারাগারে
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার নওধার গ্রামের বাসিন্দা সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতনের বড়ভাই উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মোশারফ হোসেন ওরফে হাজী মাসুদ (৬০) কে চাঁদাবাজি ও শ্রমিক ফেডারেশনের পাইকুরাটি ইউনিয়ন শাখা কার্যালয় এবং আসবাবপত্র ভাঙচুরের ঘটনার মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। উপজেলার সুনই গ্রামের বাসিন্দা সিএনজি, লেগুনা ও অটোরিকশা শ্রমিক ফেডারেশনের পাইকুরাটি ইউনিয়ন শাখার সহ সভাপতি মো. আলামিন (৪৫) বাদী হয়ে এ ঘটনায় শনিবার রাতে ধর্মপাশা থানায় একটি মামলা করেন। চাঁদাবাজির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওইদিন দুপুরে উপজেলার গাছতলা বাজার থেকে তাকে আটক করে ধর্মপাশা থানা পুলিশ। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের পাইকুরাটি বাজারে সিএনজি, লেগুনা ও অটোরিকশা শ্রমিক ফেডারেশনের একটি কার্যালয় রয়েছে। সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর) আসনের সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতনের বড়ভাই মোশারফ হোসেন মাসুদ ক্ষমতার প্রভাব খাটিয়ে ফেডারেশনের শ্রমিক নেতাদের ভয়ভীতি দেখিয়ে ২০১৯ সালে জানুয়ারি থেকে ২০২৩ সালের ২৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিমাসে ১৫ হাজার টাকা চাঁদা আদায় করেন। চলতি বছরের ২৮ জানুয়ারি বিকেল সাড়ে তিনটার দিকে মাসুদের নেতৃত্বে ৭/৮জন অজ্ঞাতনামা লোক দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে শ্রমিক ফেডারেশনের পাইকুরাটি ইউনিয়ন শাখার কার্যালয়ে ঢুকে পূর্বের ন্যায় ১৫ হাজার টাকা চাঁদা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। চাঁদা দিতে অসম্মত হওয়ায় তারা অশ্লীল ভাষায় গালমন্দ করেন এবং শ্রমিকদের কার্যালয় এবং এর ভেতরে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করে চলে যান। ধর্মপাশা থানার ওসি এনামুল হক জানান, চাঁদাবাজি, শ্রমিক ফেডারেশনের কার্যালয় ও আসবাবপত্র ভাঙচুরের মামলায় মোশারফ হোসেন হাজী মাসুদকে গ্রেফতার দেখিয়ে রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু