সুনামগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

হাওরের জলজ উদ্ভিদও বাঁচাতে হবে

  • আপলোড সময় : ২২-১১-২০২৬ ০২:৪৫:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৬ ০২:৪৫:২৫ পূর্বাহ্ন
হাওরের জলজ উদ্ভিদও বাঁচাতে হবে
সুনামগঞ্জের হাওর মানেই একসময় ছিল শাপলা-শালুকের বিস্তীর্ণ জলরাশি, পানিফল, হেলেঞ্চা-কলমির সবুজ সমারোহ আর দেশীয় পাখির কলকাকলি। জলজ উদ্ভিদ ছিল হাওরের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি মাছ, পাখি ও জলজ প্রাণীর জীবনধারণের অন্যতম অবলম্বন। এসব উদ্ভিদ ঘিরেই গড়ে উঠেছিল হাওরপাড়ের মানুষের খাদ্যসংস্কৃতি ও জীবনযাত্রার এক সমৃদ্ধ ঐতিহ্য। অথচ সময়ের ব্যবধানে সেই পরিচিত দৃশ্য ক্রমেই হারিয়ে যাচ্ছে। সংকুচিত হচ্ছে জলজ উদ্ভিদের বিস্তৃতি, হুমকিতে পড়ছে হাওরের জীববৈচিত্র্য। দেখার হাওর নিয়ে বিভিন্ন সময়ের গবেষণায় জলজ উদ্ভিদের প্রজাতি ও বিস্তৃতিতে পরিবর্তনের চিত্র উঠে এসেছে। স্থানীয় বাসিন্দাদের অভিজ্ঞতাও একই বাস্তবতার কথা বলছে। একসময় যে বিলে শাপলার সাদা চাদর বিছানো থাকত, সেখানে এখন অনেক জায়গায় শাপলার দেখা মেলাই ভার। শালুক, পানিফলসহ মানুষের খাদ্যতালিকার পরিচিত অনেক জলজ উদ্ভিদও আগের মতো সহজলভ্য নয়। এটি কেবল প্রকৃতির সৌন্দর্য হারানোর বিষয় নয়, বরং একটি স¤পূর্ণ বাস্তুতন্ত্রের সংকট। জলজ উদ্ভিদ মাছের প্রজনন ও পোনা মাছের নিরাপদ আশ্রয়স্থল। এসব উদ্ভিদের ওপর নির্ভর করে বেঁচে থাকে নানা প্রজাতির পাখি, ব্যাঙ, সরীসৃপ ও ক্ষুদ্র জলজ প্রাণী। উদ্ভিদ কমে গেলে তাদের আবাসস্থল ও খাদ্যের জোগানও সংকুচিত হয়। এর সরাসরি প্রভাব পড়ে মাছের বৈচিত্র্য ও উৎপাদনে। অর্থাৎ জলজ উদ্ভিদ হারানোর সঙ্গে হাওরের খাদ্যশৃঙ্খল ও পরিবেশগত ভারসাম্য ওতপ্রোতভাবে জড়িত। এই সংকটের পেছনে রয়েছে জলবায়ু পরিবর্তন, অনিয়মিত বৃষ্টিপাত, আগাম বন্যা, নদী-খাল-বিলে পলি জমা, জলাভূমি ভরাট, কৃষিজমির সম্প্রসারণ এবং সার-কীটনাশকের অপরিকল্পিত ব্যবহার। এর সঙ্গে যুক্ত হয়েছে নির্বিচারে জলজ উদ্ভিদ আহরণ ও প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস। হাওরের খাল ও ছোট নদীগুলোর বড় অংশ শুকিয়ে যাওয়া কিংবা পলি জমে কার্যকারিতা হারানো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দুঃখজনক হলো, হাওর উন্নয়ন নিয়ে নানা পরিকল্পনা ও প্রকল্প থাকলেও জলজ উদ্ভিদ সংরক্ষণ এখনো প্রত্যাশিত গুরুত্ব পাচ্ছে না। হাওর রক্ষার পরিকল্পনায় কেবল ফসল, বাঁধ ও মাছের উৎপাদন বিবেচনা করলে চলবে না। জলজ উদ্ভিদ, পাখি, মাছ ও অন্যান্য প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতাকে গুরুত্ব দিতে হবে। এ জন্য হাওরের জলজ উদ্ভিদের নিয়মিত বৈজ্ঞানিক জরিপ, দেশীয় প্রজাতির বীজ ও চারা সংরক্ষণ, প্রাকৃতিক বিল ও জলাভূমি দখল-ভরাট বন্ধ এবং খাল-নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা জরুরি। কৃষিতে রাসায়নিকের ব্যবহার নিয়ন্ত্রণের পাশাপাশি নির্বিচারে উদ্ভিদ আহরণ বন্ধে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবেশবাদী সংগঠন, কৃষক ও মৎস্যজীবীদের নিয়ে গড়ে তুলতে হবে সমন্বিত সংরক্ষণ উদ্যোগ। শাপলা-শালুক কেবল হাওরের কিছু জলজ উদ্ভিদ নয়, এগুলো আমাদের প্রকৃতি, ঐতিহ্য ও জীবিকার অংশ। আজ এসব হারিয়ে গেলে আগামী প্রজন্ম শুধু একটি প্রাকৃতিক সম্পদ থেকেই বঞ্চিত হবে না, হারাবে হাওরের সঙ্গে জড়িয়ে থাকা বহু প্রজন্মের জীবনবোধ ও খাদ্যসংস্কৃতি। তাই হাওর বাঁচাতে হলে হাওরের জলজ উদ্ভিদও বাঁচাতে হবে। এখনই কার্যকর উদ্যোগ না নিলে শাপলা-শালুকের হাওর একদিন কেবল স্মৃতির পাতায় ঠাঁই পাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স