সুনামগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন

পৃথক দুর্ঘটনায় প্রকৌশলী-শিক্ষক নিহত

  • আপলোড সময় : ২২-১১-২০২৬ ০২:৪৩:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৬ ০২:৪৩:৫০ পূর্বাহ্ন
পৃথক দুর্ঘটনায় প্রকৌশলী-শিক্ষক নিহত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় ডিপ্লোমা প্রকৌশলী লুৎফুর রহমান (৩৯) ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েল রানা তালুকদার (৪৮) নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) রাতে পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে। ওইদিন রাত সাড়ে ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের চৌকা এলাকায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন লুৎফুর রহমান। তার বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার ইকানিদা দিঘলী গ্রামে। জানাযায়, লুৎফুর রহমান ছাতকের গোবিন্দগঞ্জ এলাকায় আলী ফিলিং স্টেশনে কাজ করতেন। তার স্ত্রী ও এক বছর বয়সী যমজ দুই ছেলে আছে। শান্তিগঞ্জ উপজেলার দামোদরতুপি গ্রামে লুৎফুর রহমানের শ্বশুরবাড়ি। শুক্রবার রাতে কর্মস্থল থেকে মোটরসাইকেলে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কের পাশে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে গত ১০ নভেম্বর জামালগঞ্জ থেকে দিরাই ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েল রানা তালুকদার। শুক্রবার রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জুয়েল জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের মাতারগাঁও গ্রামের সুবোধ চন্দ্র তালুকদারের ছেলে। তিনি ভীমখালী বাজারসংলগ্ন ভান্ডা মাকরখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তাঁর স্ত্রী মনি রায় দিরাই উপজেলার উত্তর চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। জুয়েলের জেঠতুতো ভাই অতুল তালুকদার জানান, দিরাইয়ে শ্বশুরবাড়ি ও স্ত্রীর কর্মস্থল হওয়ায় তারা সেখানে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। গত ১০ নভেম্বর বিদ্যালয় ছুটির পর মোটরসাইকেলে দিরাই ফেরার পথে পৌর এলাকার সুজানগর গ্রামের পাশে দুর্ঘটনার শিকার হন জুয়েল। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেটে নেওয়া হয়। পরে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান লুৎফুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পিকআপের চালক পালিয়ে গেছেন। তবে পিকআপটি জব্দ করেছে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ