সুনামগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম

  • আপলোড সময় : ২২-১১-২০২৬ ০২:৪৩:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৬ ০২:৪৩:০৪ পূর্বাহ্ন
প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম
সুনামকণ্ঠ ডেস্ক :: সংবিধান সংশোধনের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বাংলাদেশে ‘চিরতরে নিষিদ্ধ’ করার উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ ক্ষেত্রে বিরোধী দলকে সঙ্গে নিয়ে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। শনিবার রংপুরে একটি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। মীর শাহে আলম বলেন, সংবিধান সংশোধনের প্রক্রিয়া চলছে। এ অবস্থায় আওয়ামী লীগকে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ করার বিষয়টি নতুন করে ভাবার সময় এসেছে। প্রয়োজনে সংবিধান সংশোধন করে দলটিকে নিষিদ্ধ করার বিষয়ে সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর বাংলাদেশের মানুষ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে। এই বাংলাদেশ আর কারও তাঁবেদারি করবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় বর্তমান সরকার কাজ করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনের দিনের পরিস্থিতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, পতিত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি দেশের বিভিন্ন স্থানে পেট্রলবোমা নিক্ষেপ ও থানায় অগ্নিসংযোগের মাধ্যমে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। তবে এ ধরনের তৎপরতা চালিয়ে কোনো লাভ হবে না। সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। আগের সরকারের মতো গুম, হত্যা কিংবা গুলি চালিয়ে কোনো কিছু নির্মূল করতে চায় না সরকার। এ কারণেই বিভিন্ন পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করা হয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন, কোনো জেলার মানুষ যদি মনে করে সেখানে থানা, সরকারি অফিস-আদালত কিংবা উন্নয়ন কর্মকাণ্ডের প্রয়োজন নেই, তাহলে সরকার সে বিষয়ে জনগণের মতামতকে গুরুত্ব দেবে। কোথায় কী ধরনের সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন কার্যক্রম প্রয়োজন, তা জনগণের চাহিদার ওপর নির্ভর করবে। আওয়ামী লীগের সমালোচনা করে শাহে আলম বলেন, দলটি অগ্নিসংযোগ, বোমা হামলা, হত্যাকাণ্ড ও গুমের মাধ্যমে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সাম্প্রতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলটি আবারও নিজেদের সন্ত্রাসী চরিত্রের পরিচয় দিয়েছে। এর ফলে অন্তর্বর্তী সরকারের আমলে দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত যে সঠিক ও যৌক্তিক ছিল, তা প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স