সুনামগঞ্জ , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান

  • আপলোড সময় : ২০-১১-২০২৬ ১১:০০:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৬ ১১:০০:৫৪ অপরাহ্ন
সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান
বিশেষ প্রতিনিধি::
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, গত ১৭ বছর খুন, খারাপি ও অত্যাচার করেও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই। তারা আবারও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে প্রমাণ করতে চায়, ক্ষমতায় ফিরলে তারা আবারও মানুষের ওপর অত্যাচার করবে। যাদের মধ্যে সামান্যতম অনুশোচনাও নেই, দেশের মানুষ তাদের আর গ্রহণ করবে না। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে এবি যুব পার্টির সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মজিবুর রহমান মঞ্জু বলেন, সারাদেশে যে অগ্নিসন্ত্রাস ও জ্বালাও-পোড়াও শুরু হয়েছে, তাতে বলা যায় সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির এই অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দায় আছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত জুলুম-অত্যাচারের বিচার এবং রাজনৈতিক সহিংসতা আইনগতভাবে মোকাবিলায় সরকার ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে। এমন পরিস্থিতির দায় আওয়ামী লীগ ও বর্তমান সরকার কেউই এড়াতে পারবে না। গণভোটের প্রসঙ্গ টেনে এবি পার্টির চেয়ারম্যান বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিলেও সরকার জুলাই সনদ বাস্তবায়নে আগ্রহ দেখাচ্ছে না। দেশকে স্থিতিশীল রাখতে ন্যায়সংগতভাবে রাষ্ট্র পরিচালনার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাম্প্রতিক অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। এসব ঘটনা নিয়ন্ত্রণে সরকারকে আরও দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এবি পার্টির সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সৈয়দ তালহা আলমের সভাপতিত্বে এবং মাওলানা দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ স¤পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এবি যুব পার্টির সদস্যসচিব হাদীউজ্জামান খোকন। এছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক গাজী নাসির, সিলেট বিভাগীয় সাংগঠনিক স¤পাদক ওমর ফারুকসহ এবি পার্টি ও এবি যুব পার্টির জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা। এসময় এবিপার্টির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশের পর সুনামগঞ্জ জেলা এবি যুব পার্টির ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন এবি যুব পার্টির সদস্যসচিব হাদীউজ্জামান খোকন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান