সৌরবিদ্যুতের টাওয়ার থেকে পড়ে শ্রমিক নিহত
- আপলোড সময় : ২০-১১-২০২৬ ১০:৫৬:৫৮ অপরাহ্ন
- আপডেট সময় : ২০-১১-২০২৬ ১০:৫৬:৫৮ অপরাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার কাকিয়াম গ্রাম সংলগ্ন এলাকায় একটি সৌরবিদ্যুতের টাওয়ার থেকে পড়ে শুক্রবার বিকেলে নাঈম মিয়া (২৪) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। তার বাড়ি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ভট্রপাড়া গ্রামে। সে ওই গ্রামের শাহ জাহান মিয়ার ছেলে।
ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কাকিয়াম গ্রামসংলগ্ন এলাকায় একটি সৌরবিদ্যুতের টাওয়ারে শুক্রবার সকাল থেকে চারজন শ্রমিক টাওয়ারের তার টানানোর কাজ করছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে টাওয়ারের ওপর থেকে অসাবধনাবশত শ্রমিক নাঈম মিয়া নিচে পড়ে গিয়ে আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা থানার এসআই মো. আব্দুল্লাহ এই মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ধর্মপাশা প্রতিনিধি