সুনামগঞ্জ , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি

সৌরবিদ্যুতের টাওয়ার থেকে পড়ে শ্রমিক নিহত

  • আপলোড সময় : ২০-১১-২০২৬ ১০:৫৬:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৬ ১০:৫৬:৫৮ অপরাহ্ন
সৌরবিদ্যুতের টাওয়ার থেকে পড়ে শ্রমিক নিহত
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার কাকিয়াম গ্রাম সংলগ্ন এলাকায় একটি সৌরবিদ্যুতের টাওয়ার থেকে পড়ে শুক্রবার বিকেলে নাঈম মিয়া (২৪) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। তার বাড়ি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ভট্রপাড়া গ্রামে। সে ওই গ্রামের শাহ জাহান মিয়ার ছেলে। ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কাকিয়াম গ্রামসংলগ্ন এলাকায় একটি সৌরবিদ্যুতের টাওয়ারে শুক্রবার সকাল থেকে চারজন শ্রমিক টাওয়ারের তার টানানোর কাজ করছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে টাওয়ারের ওপর থেকে অসাবধনাবশত শ্রমিক নাঈম মিয়া নিচে পড়ে গিয়ে আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধর্মপাশা থানার এসআই মো. আব্দুল্লাহ এই মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান