পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা
- আপলোড সময় : ২০-১১-২০২৬ ১০:২০:৩৭ অপরাহ্ন
- আপডেট সময় : ২০-১১-২০২৬ ১০:২০:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুনামগঞ্জে কিশোর-কিশোরীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার কার্যালয়ে সংগঠনটির পরিবেশ ও জলবায়ু উপ-পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি গৌরী ভট্টাচার্য্য। আলোচনা করেন জেলা শাখার সাধারণ স¤পাদক শরীফা আশ্রাফী, সাংগঠনিক স¤পাদক পাঞ্চালী চৌধুরী, পরিবেশ বিষয়ক স¤পাদক সন্ধ্যা তালুকদার ও ভারপ্রাপ্ত লিগ্যাল এইড স¤পাদক সাবিয়া বেগম।
আলোচনায় বক্তারা বলেন, ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশে জনসংখ্যা ক্রমাগত বাড়লেও দেশের আয়তন বাড়ছে না। অন্যদিকে খাল, বিল ও নদী দূষণের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এর ফলে অসময়ে বন্যাসহ নানা প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে। এসব সংকটের পেছনে মানুষের অসচেতনতা ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বড় ভূমিকা রয়েছে।
বক্তারা বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে হলে এখনই সচেতন হতে হবে। এ জন্য বাড়িতে ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট ঝুড়ি রাখা, পলিথিনের ব্যবহার বন্ধ করা, বাড়ির আঙিনায় গাছ লাগানো, বিশুদ্ধ পানি পান করা এবং ব্যক্তিগত ও পারিপার্শ্বিক পরিচ্ছন্নতা বজায় রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।
তারা আরও বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের যে ভয়াবহ হুমকির মধ্যে আমরা রয়েছি, তা মোকাবিলা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একে অপরের সহযোগিতায় সচেতনতা বাড়িয়ে পরিবেশ রক্ষায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বিশেষ করে কিশোর-কিশোরীদের পরিবেশ সুরক্ষায় সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানান বক্তারা।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ