সুনামগঞ্জ , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও
মোল্লাপাড়া ইউপি নির্বাচন

৭নং ওয়ার্ডে সদস্য পদে লড়বেন আবুল কাশেম

  • আপলোড সময় : ২০-১১-২০২৬ ১০:২৩:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৬ ১০:২৩:২৯ পূর্বাহ্ন
৭নং ওয়ার্ডে সদস্য পদে লড়বেন আবুল কাশেম
স্টাফ রিপোর্টার :: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বল্লবপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আবুল কাশেম। তিনি ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। নির্বাচনকে সামনে রেখে আবুল কাশেম প্রতিদিন ওয়ার্ডের বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে গণসংযোগ, মতবিনিময় ও কুশল বিনিময় করছেন। ভোটারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে নিজের প্রার্থিতার পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করছেন তিনি। তার কর্মী এবং সমর্থকরা জানান, আবুল কাশেম একজন সৎ, ভালো ও যোগ্য মানুষ। তিনি নির্বাচিত হলে ওয়ার্ডের যোগাযোগব্যবস্থা, শিক্ষার উন্নয়নসহ বিভিন্ন জনদুর্ভোগ নিরসনে ভূমিকা রাখবেন। সম্ভাব্য মেম্বার প্রার্থী মোহাম্মদ আবুল কাশেম বলেন, ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থনে নির্বাচিত হতে পারলে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই হবে আমার প্রধান লক্ষ্য। ওয়ার্ডবাসীর সেবা ও খেদমত করতে চাই। ৭ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখি। তিনি এ লক্ষ্য বাস্তবায়নে ওয়ার্ডবাসীর আন্তরিক সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স