বাদল কৃষ্ণ দাস::
জামালগঞ্জ ব্র্যাক কার্যালয়ে বৃহ¯পতিবার (১৯নভেম্বর) সকাল ১০টায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা-২ প্রকল্পের নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ সংশ্লিষ্ট প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রবাসবন্ধু ফোরামের সভাপতি আফছার উদ্দিন। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম জামালগঞ্জ উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার পাবেল কান্তি সরকারের সঞ্চালনায় ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক আলোচনায় গাইডলাইন উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন এমআরএসসি সুনামগঞ্জের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. আব্দুর রহিম। ফোরামকে শক্তিশালী করণের লক্ষ্যে সভায় মাইগ্রেশন প্রোগ্রামের প্রবাসবন্ধু ফোরাম সদস্যবৃন্দ তাদের কার্যক্রম বৃদ্ধি ও ত্রৈমাসিক কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন। সভায় রেমিট্যান্স ব্যবস্থাপনা, টেকসই পুনরেকত্রীকরণ, মানবপাচার, ভাষা ও দক্ষতা বিষয়ে মাঠ পর্যায়ের পারস্পরিক অভিজ্ঞতা বিষয়ে ফোরাম সদস্যবৃন্দ আলোচনা করেন। সভায় অভিবাসনের বর্তমান চিত্র এবং বাধাসমূহ উত্তরণে নিরাপদ অভিবাসন ও ফেরত আসা অভিবাসীদের পুনর্বাসনে করণীয় এবং নিরাপদ অভিবাসনের ইতিবাচক ভূমিকা, কার্যক্রম এবং করণীয় সম্পর্কিত পর্যালোচনা করা হয়। সভায় বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা বিষয়ক বক্তব্য রাখেন প্রবাসবন্ধু ফোরামের সভাপতি আফছার উদ্দিন, সাধারণ স¤পাদক রুবেল আহমেদ, তথ্য ও প্রচার স¤পাদক বাদল কৃষ্ণ দাস, সাংগঠনিক স¤পাদক ইমাম হোসেন, সদস্য মোশারফ হোসেন, সাইদুল ইসলাম,আব্দুল হক, জলি রাণী দাস, সবিতা রাণী দাস। এসময় ফোরামের সদস্যবৃন্দ নিরাপদ অভিবাসনের জন্য যথাযথভাবে কাজ করার অঙ্গীকার করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জামালগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের সভা অনুষ্ঠিত
- আপলোড সময় : ২০-১১-২০২৬ ১০:০৯:৪৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২০-১১-২০২৬ ১০:১০:১১ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ