সুনামগঞ্জ , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও

সুনামগঞ্জ সনাকের নতুন সভাপতি অ্যাড. আইনুল ইসলাম বাবলু

  • আপলোড সময় : ২০-১১-২০২৬ ১০:০৮:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৬ ১০:০৮:৪৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জ সনাকের নতুন সভাপতি অ্যাড. আইনুল ইসলাম বাবলু
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) নতুন সভাপতি মনোনীত হয়েছেন অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু। এক বছরের জন্য গঠিত নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন অ্যাডভোকেট নাজনীন বেগম ও অ্যাডভোকেট খলিল রহমান। গত বুধবার (১৮ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত সনাকের মাসিক সভায় তাকে সভাপতি মনোনীত করা হয়। সনাকের বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি কানিজ সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সনাক সদস্য ও সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, বিশিষ্ট সমাজকর্মী নুরুর রব চৌধুরী, রুনা শাহীন আরা লেইস, এনামুল হক চৌধুরী, সঞ্চিতা চৌধুরী, সুখেন্দু সেন, হাছিনা আকতার চৌধুরী, অ্যাডভোকেট হেলিনা আখতার, রাজু আহমেদ, রীনা ঘোষ, দেওয়ান শাহজামান চৌধুরী গিয়াস ও মো. আশরাফুজ্জামান বাবলু। সভা সঞ্চালনা করেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মোহাম্মদ আরিফুর রাহমান। সভায় সনাকের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান কমিটির সদস্যরা। সভায় শুভেচ্ছা বক্তব্যে নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু সুনামগঞ্জে টিআইবির দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন আরও গতিশীল ও কার্যকর করতে সবার সহযোগিতা কামনা করেন। তিনি এ আন্দোলনে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স