সুনামগঞ্জ , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও

শান্তিগঞ্জে ধান সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা

  • আপলোড সময় : ২০-১১-২০২৬ ১০:০০:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৬ ১০:০০:৩৮ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে ধান সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ ২০২৬-২৭ মৌসুম সফল করার লক্ষ্যে আমন ধান সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা। সভায় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুর রব, ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) আব্দুল আহাদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী মুজিবুর রহমান মুজিব প্রমুখ। সভায় জানানো হয়, অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ ২০২৬-২৭ মৌসুমে শান্তিগঞ্জ উপজেলায় সরকারিভাবে প্রতি কেজি ৩৫ টাকা দরে মোট ৯০ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে। এ লক্ষ্যে কৃষকদের তালিকা চূড়ান্ত করার পর লটারির মাধ্যমে ধান সরবরাহের জন্য কৃষক নির্বাচন করা হবে। নির্বাচিত প্রত্যেক কৃষক সর্বোচ্চ ১ মেট্রিক টন ধান সরকারের কাছে বিক্রি করতে পারবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স