সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান ৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা? শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ

লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় সরকারের নিন্দা

  • আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৯:০১:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৯:০১:৪৬ পূর্বাহ্ন
লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় সরকারের নিন্দা
সুনামকণ্ঠ ডেস্ক :: লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপি এবং যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের ওপর পরিচালিত সহিংসতা ও ভীতি প্রদর্শনের ন্যাক্কারজনক ঘটনার তীব্রতম ভাষায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। মঙ্গলবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে একথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৬ নভেম্বর লন্ডনে নাহিদ ইসলামের সম্মানে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণকারী বাংলাদেশিদের ওপর হামলা চালানো হয়। সন্ত্রাস ও সহিংসতার দায়ে বাংলাদেশে যাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেই আওয়ামী লীগের কর্মীরা এই হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এই জঘন্য ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বিবৃতিতে সরকার যুক্তরাজ্যের মাটিতে বাংলাদেশি নাগরিকদের ওপর এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানিয়েছে। সরকার মনে করে, ক্ষমতাচ্যুত শাসকগোষ্ঠীর সঙ্গে যুক্ত ব্যক্তিদের দ্বারা সংঘটিত এই ধরনের কর্মকাণ্ড স¤পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাক্সক্ষাকে ক্ষুণ্ন করে। এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। দায়ীদের চিহ্নিত করে যুক্তরাজ্যের আইন অনুযায়ী বিচারের আওতায় আনারও দাবি জানানো হয়েছে। সরকার পুনরায় উল্লেখ করে যে, দেশে কিংবা বিদেশে কোনো নাগরিকই যেন গণতান্ত্রিক অধিকার চর্চা এবং রাজনৈতিক মতামত প্রকাশের জন্য সহিংসতা বা ভয়ভীতির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা

ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা