সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান ৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা? শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ
এইচআরএসএস’র প্রতিবেদন

মতপ্রকাশের কারণে দশ মাসে নিপীড়নের শিকার ১১১ জন

  • আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৮:৫৭:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৮:৫৭:৪৯ পূর্বাহ্ন
মতপ্রকাশের কারণে দশ মাসে নিপীড়নের শিকার ১১১ জন
সুনামকণ্ঠ ডেস্ক :: চলতি বছরের প্রথম ১০ মাসে দেশের ৩৮ জেলায় মতপ্রকাশের কারণে ৮৬টি ঘটনায় নিপীড়নের শিকার হয়েছেন ১১১ জন। তাদের মধ্যে ৬৬ জনকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে। ভুক্তভোগীদের তালিকায় রয়েছেন ২৫ সাংবাদিক ও তিন শিক্ষার্থী। এ সময়ে মারধরের শিকার হয়েছেন চার জন, পিটুনিতে প্রাণ গেছে দুজনের। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত মতপ্রকাশের স্বাধীনতা ও সাইবার সুরক্ষা নিয়ে গোলটেবিল আলোচনায় প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। এতে মানবাধিকারকর্মী, আইনজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি এবং মতপ্রকাশের কারণে ভুক্তভোগীরা অংশগ্রহণ করেন। প্রতিবেদন অনুযায়ী, গত ১০ মাসে মতপ্রকাশের কারণে মানবাধিকার লঙ্ঘনের ৮৬টি ঘটনা নথিভুক্ত করেছে সংগঠনটি। ভুক্তভোগীদের মধ্যে ১০০ জন পুরুষ ও ১১ জন নারী। সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছেন ভোলায় ১৫ জন। এরপর ঢাকায় ১৪ জন, চট্টগ্রাম ও রাজশাহীতে আট জন করে এবং বগুড়ায় ছয় জন। মতপ্রকাশের কারণে আইনি হয়রানি ও গ্রেপ্তারের ঘটনা সবচেয়ে বেশি। তাদের বিরুদ্ধে বিভিন্ন আইনে মোট ৬৬টি প্রয়োগের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সাইবার নিরাপত্তা আইন, অধ্যাদেশ ও অন্যান্য সাইবার আইনে ৩৬টি, দণ্ডবিধি ও মানহানির অভিযোগে ১৩টি এবং সন্ত্রাসবিরোধী আইনে ১০টি প্রয়োগের ঘটনা রয়েছে। এ ছাড়া ১১ জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আটকের শিকার ৬৬ জনের মধ্যে ৪৭ জনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি ১৯ জনকে কোনো মামলা ছাড়াই আটক বা গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবাই পুরুষ। গ্রেপ্তার ও হেফাজতে নেওয়া ব্যক্তিদের মধ্যে ৬৩ জন পুরুষ এবং তিন জন নারী। সরকারের সমালোচনা, প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্য, বিএনপির নেতা এবং রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে ৬২ জন নিপীড়নের শিকার হয়েছেন। প্রধানমন্ত্রীর সমালোচনার জেরে ২২ জন হয়রানির মুখে পড়েছেন; তাদের মধ্যে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক নেতৃত্ব ও সরকারের সমালোচনা মতপ্রকাশের কারণে হয়রানির অন্যতম প্রধান উপলক্ষ। প্রধানমন্ত্রী, তার পরিবার, সরকার ও বিএনপি নেতাদের সমালোচনার কারণে মোট ৬২ জন ভুক্তভোগী হয়েছেন। এর মধ্যে প্রধানমন্ত্রীর সমালোচনার কারণে ২২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৭ জন গ্রেপ্তার হয়েছেন। প্রতিবেদনে আরো বলা হয়, ধর্মীয় বিষয় বা ব্যক্তিকে নিয়ে বক্তব্যের কারণে নিপীড়নের শিকার হয়েছেন ২৩ জন। জুলাইয়ের গণ-অভ্যুত্থান নিয়ে সমালোচনার জেরে ১০ জন, সংবাদ প্রকাশের কারণে সাত জন এবং বিএনপির এক নেতার করা মানহানির অভিযোগে সাত জন হয়রানির শিকার হয়েছেন। ১১ নারী ভুক্তভোগীর মধ্যে সাত জনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সমালোচনার অভিযোগে স্টেট ডায়ালগ ফোরামের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। ভুক্তভোগীদের বয়সের তথ্য পাওয়া গেছে ৭১ জনের। তাদের মধ্যে ৫০ জনের বয়স ৩৫ বছর বা তার কম। ২৪ জনের বয়স ২৫ বছর বা তার নিচে। অর্থাৎ, তরুণদের একটি উল্লেখযোগ্য অংশও মতপ্রকাশের কারণে হয়রানির শিকার হয়েছেন। প্রতিবেদনে উঠে এসেছে, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা সবচেয়ে বেশি। তাদের করা মামলার শিকার হয়েছেন ১৪ জন সাংবাদিক। ভোলা, চট্টগ্রাম ও বগুড়া, এই তিন জেলায় ১৯ জন সাংবাদিক ভুক্তভোগী হয়েছেন। মাসভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে সেপ্টেম্বরে মোট ২২টি। এপ্রিলে ১৮টি, জুনে ১৩টি এবং অক্টোবরে ১২টি ঘটনা নথিভুক্ত হয়েছে। সবচেয়ে কম ঘটনা ঘটেছে ফেব্রুয়ারিতে দুটি। সংগঠনটি মনে করে, সাইবার আইনের ব্যাপক প্রয়োগ, সমালোচনামূলক বক্তব্যের কারণে গ্রেপ্তার, মামলা ছাড়া আটক, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, শিশু-কিশোরদের আইনি প্রক্রিয়ায় জড়ানো এবং অরাষ্ট্রীয় পক্ষের হামলা ও হত্যার ঘটনা মতপ্রকাশের স্বাধীনতা ও মৌলিক অধিকার সুরক্ষার ক্ষেত্রে গুরুতর উদ্বেগ তৈরি করেছে। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে অযৌক্তিক মামলা ও গ্রেপ্তার বন্ধ, সাংবাদিক ও শিশু-কিশোরদের বিশেষ সুরক্ষা এবং মতপ্রকাশের কারণে সংঘটিত সহিংসতার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা

ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা