দুইজন গাঁজাসেবীকে কারাদণ্ড
- আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৮:৩১:১২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৮:৩১:১২ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার সলপ গ্রামের একটি বসতঘরে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অভিযান চালিয়ে গাঁজাসেবনরত অবস্থায় উপজেলার নোয়াবন্দ গ্রামের মো. বাবুল (৩২) ও আবুয়ারচর গ্রামের মো. রুবেল (৩৫) নামের দুইজন মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০গ্রাম গাঁজা, গাঁজা সেবনের কল্কি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
ধর্মপাশা থানার এসআই মো. শরীফুল ইসলাম বলেন, উপজেলার নোয়াবন্দ গ্রামের মাদকসেবী মো. বাবুল ও আবুয়ারচর গ্রামের মো. রুবেলকে বুধবার দুপুরে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। পরে আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এই দুইজনকে সংক্ষিপ্ত বিচার পদ্ধতি (সামারি ট্রায়ালের) মাধ্যমে এক মাসের করে বিনাশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। ওইদিনই এই দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ধর্মপাশা প্রতিনিধি