সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান ৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা? শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ

মধ্যনগরে হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নে কর্মশালা

  • আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৮:২৪:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৮:২৪:৪২ পূর্বাহ্ন
মধ্যনগরে হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নে কর্মশালা
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগরে ‘বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন, ২০২৬’ এবং ‘টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ’ বাস্তবায়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসন, মধ্যনগরের আয়োজনে এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (উপসচিব) শঙ্কর কুমার বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জনি রায়। প্রধান অতিথির বক্তব্যে শঙ্কর কুমার বিশ্বাস বলেন, হাওর ও জলাভূমি দেশের পরিবেশ, জীববৈচিত্র্য ও অর্থনীতির গুরুত্বপূর্ণ স¤পদ। এসব প্রাকৃতিক স¤পদের সুরক্ষা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মৎস্যস¤পদ সংরক্ষণে সরকার আইন প্রণয়ন করেছে। তবে শুধু আইন প্রণয়ন করলেই হবে না, এর কার্যকর বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যজীবী, কৃষকসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, হাওর ও জলাভূমি দখল, দূষণ এবং অবৈধভাবে প্রাকৃতিক স¤পদ আহরণ বন্ধে সবাইকে সচেতন হতে হবে। নতুন আইন ও সুরক্ষা আদেশ স¤পর্কে সাধারণ মানুষকে অবহিত করার পাশাপাশি এর যথাযথ বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কর্মশালায় বক্তব্য দেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন, উপজেলা এলজিইডির প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সয়ফুল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া ও রায়হান উদ্দিন সোহেল প্রমুখ। বক্তারা বলেন, হাওরের মাছ, জলজ উদ্ভিদ ও অন্যান্য প্রাকৃতিক স¤পদ রক্ষায় বিদ্যমান আইন ও সুরক্ষা আদেশের যথাযথ প্রয়োগ জরুরি। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি হাওরের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ নিতে হবে। কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা

ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা