সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান ৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা? শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ নাশকতার চেষ্টার অভিযোগ সাবেক সংসদ সদস্যসহ ২২ জনের নামে মামলা হাইকোর্টে সময় মতো মামলার নথি না পাঠালে বিভাগীয় ব্যবস্থা

কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে

  • আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৮:০১:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৮:১১:৩৫ পূর্বাহ্ন
কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে
রেমী তালুকদার::
মাত্র ক’দিন হলো; স্মৃতিতে শারদ দুর্গোৎসবের রেশ এখনো কাটেনি। স্মৃতি বার বার ফিরিয়ে নিচ্ছে। শরৎ সাদা মেঘ, ফুল শিউলি, কাশবনের সাথে একটি টিপ বার বার আঁকড়ে ধরছে। বলছিলাম একটি টিপ, লাল টিপ, একপাতা টিপ, দুর্গাপূজায় ভাইয়াকে নিয়ে স্মৃতির কথা। ভাইয়া কমরেড শ্রীকান্ত দাশ; জন্ম ১৯২৪ সালের ৫ জুলাই অবিভক্ত ভারত; বর্তমান বাংলাদেশের সুনামগঞ্জ জেলার শাল্লার আঙ্গারুয়া গ্রামে। স্বচোখে দেখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ; স¤পৃক্ত ছিলেন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত-পাকিস্তান বিভক্তসহ ব্রিটিশ হটানো, ৫২’র ভাষা আন্দোলন, ৭১-র মহান মুক্তিযুদ্ধসহ সাম্যের সমাজ বিনির্মাণে একজন আজীবন বিপ্লবী ও শিল্পী সংগ্রামী। ভাইয়া প্রয়াত হন ২০০৯ সালের ১৯ নভেম্বর। সবেমাত্র আমার হাইস্কুল জীবনের যাত্রা শুরু; বয়স আর কতো! ভাইয়ার সাথে ঐ বছর শাল্লা সদর ঘুঙ্গিয়ারগাওঁ সর্বজনীন দুর্গাপূজাতে হয় যাওয়া। চলছিল নবমী পূজা। এও মনে পড়ছে বলছিলাম ভাইয়া, তুমিতো সচরাচর তেমন একটা পূজা-পার্বণে যাওনা না। আবার আমাদেরকে (ঊর্মী, দীপাসহ) পূজা দেখাতে নিয়ে যেতে চাইছো; হঠাৎ অজ্ঞান হয়ে যাও যদি তখন আমরা কি করবো? ভাইয়া বললেন- আমি যদি অজ্ঞান হই তোমরা আমাকে দেখবে। তারপর মাও দেখি আমাদেরকে ভাইয়ার সাথে যাওয়ার জন্য বলছেন। পরে আমরাও রেডি হয়ে ভাইয়ার সাথে রওয়ানা হলাম। কিন্তু আমি ও আমার বোন পূজাতে যেতে চাই ছিলাম না। কারণ ভাইয়া ভালমতো চলাফেরা করতে পারলেও প্রায় সময় অজ্ঞান হয়ে যেতেন। ভাইয়া আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য এতো উৎসুক ছিলেন যে আমাদেরকে না নিয়ে যাবেনই না। ফলশ্রুতিতে ভাইয়ার মনস্থতেই আমরাও গেলাম। তখনো এমন সৌভাগ্য ও দুর্ভাগ্যের দিন আসবে বুঝতে পারছিলাম না। সৌভাগ্য এটাই, ভাইয়ার সাথে শেষ আনন্দ উপভোগ হলো আর দুর্ভাগ্য চোখের সামনা থেকে ভাইয়ার সাথে কথা বলা বন্ধ হয়ে গেল! আর কথা হয়নি ; হয়ে ওঠেনি। যে ক’টা দিন ছিলেন, ছিলেন চিকিৎসাধীন। এটাই ছিল ভাইয়ার সাথে আনন্দের শেষ দিন। ২০০৯’র দুর্গোৎসবের নবমী পূজার দিন। পূজা দেখতে সদরস্থ ঘুঙ্গিয়ারগাঁও পৌঁছালে ভাইয়া আমাদের বললেন- তোমরা আজ ‘টিপ’ দেওনি কেন? আমরা বললাম ভাইয়া তুমিতো টিপ দেওয়া পছন্দ করোনা তাই! ভাইয়া বললেন দুর্গাপূজায় টিপ দিতে হয় দাদুভাই। এই বলে ভাইয়া আমাদের টিপের দোকানে নিয়ে যান। ভাইয়া এই দোকানে সম্পর্কে এক দাদুর সাথে আমাদের পরিচয় করিয়ে দেন; দাদু বললেন ওরা কারা? ভাইয়া বললেন- ওরা আমার ফুল; বাগানের ফুল। এই বলে ভাইয়া একটি টিপের পাতা হাতে নিলেন আর বললেন দাম কতো? দোকানদার বললেন দশ টাকা। তখন আমি বললাম না ভাইয়া এই টিপের পাতা পাঁচ টাকা। ভাইয়া বললেন না দাদুভাই কোন জিনিসের এতো দামদর করতে নেই। কারণ তাঁরা পরিশ্রম করেছে। এই বলে ভাইয়া টিপ কিনে আমাদের কপালে নিজের হাতে দিয়ে দিলেন। আর বললেন- যে দুর্গাপূজাতে গেলে নাকি টিপ দিতে হয়। ভাইয়ার এমন কথাগুলো আজো ভাবায়। এখন আমার ডিগ্রি (বিএসসি) ফাইনাল চলমান। ২০২২ সালে টিপ নিয়ে সারা বাংলা যখন তোলকালাম তখন ভাইয়ার টিপ প্রসঙ্গটি আরো বেশি ভাবিয়ে তোলেছিল। ভাইয়ার সাথে দেখা দুর্গোৎসব ও এবারের দুর্গোৎসব দেখে দুর্গা যে ত্রিনয়না “দূরদৃষ্টি প্রকাশক” এবং জ্ঞানচক্ষু’র আধুনিক সংস্করণ টিপ হতে পার, যা আজকের নারী সমাজে সৌন্দর্য্যের প্রতীক হিসেবে প্রচলন। আজকের এমনদিনে ভাইয়াকে জানাতে পারলে হয়তো তিনি খুশি হতেন। আফসোস! নিত্যজীবনে ভাইয়া প্রীতিলতা, ইলামিত্র, হেনা দাস কিংবা চাঠিতে ঘুমিয়ে যাওয়া মুক্তিযোদ্ধা তৎকালীন অগ্নিকন্ন্যা মতিয়া চৌধুরীর মতো বীর কন্যাদের কথা অর্থাৎ ‘উচ্চ চিন্তা, সাদাসিধে চলাফেরা করতে ভাইয়া আমাদের শোনালেও, সেদিনের ভাষ্যে ভাইয়ার এমন সুন্দর টিপের কথা স্মরিলে, খাতা-কলম নিয়ে টেবিলে বসতে, কানেকানে বলছিল ভরা পূর্ণিমার চাঁদের আলো; গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় কথায় শিল্পী অখিলবন্ধু ঘোষ’র সুরে “সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে/ওর চেয়ে সুন্দর কেউ আছে কি/আমি তোমার কথা বলেছি/আমি তোমার কথা বলেছি”। শাল্লা সাংস্কৃতিক গণসংগঠন উদীচীসহ ‘শুদ্ধ সংগীত’ নামক সংগীত বিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেছিলেন। গণসংগীতসহ আমাদের নানা ধরনের গান শিখাতেন। করচ গাছের নিচে চাটি বিছিয়ে আমাদের খেলার সুযোগ করেদিয়ে তিনি তাঁর ‘একতা’ পত্রিকা, গল্প বই, মাঝে মাঝে গান-বাজনা নিয়ে মত্ত্ব হয়ে পড়তেন। শেখাতেন কবিতা, গান আমরাও বুঝে না বুঝে শেখতাম। খাটুক আর না খাটুক গলা ছেড়ে ধরতাম সুর। এমন-ই গান যেমন- “আমরা গাই মানুষের গান, / গাইরে দেশমাতার গান; / এই দেশেরই মাঠে ঘাটে চড়াইলক্ষ প্রাণ, / আমরা গাই মানুষের গান।।” একবার সঙ্গীতজ্ঞ পণ্ডিত অজয় চক্রবর্তীর সাক্ষাৎকার দেখেছিলাম। তিনি সঙ্গীত বুঝাতে গিয়ে জ্ঞানচক্ষু/ অন্তরচক্ষু সম্পর্কে প্রায় এরকম বলেছিলেন- গান-বাজনার মধ্যে ‘সা থেকে নি’ এই সাতটা স্বর আছে, এর বাহিরে কিছু নেই। এই পল্লীগীতিতে যা আছে, কিশোর কুমারের গানেও তাই আছে আবার মাইকেল জ্যাকসনের গানেও তাই আছে। এর বাহিরে স্বর এখনো আবিষ্কৃত হয়নি। যেমন- ‘অ্যা হতে জেড’ এর ছাড়া কোন ওয়ার্ড তৈরি হয়নি কারণ ইহা সেচুরেডেট; কোন প্রয়োজন নেই। কাজেই ‘সা হতে নি’ যে সপ্তক, তারমধ্যে পৃথিবীর সমস্ত গান লুকিয়ে আছে। কিন্তু যারা গান করেন, তারা ঠিক কোন কথাটি কোন জায়গায় বললেন সেটা দেখতে পান না; আমার ইচ্ছা যাতে ওরা একটু দেখতে পায়। একটা চোখ দিয়ে যেমন- মোটা, রোগা, লম্বা, বেটে, ফর্সা, কালো দেখি; এটা খুব অর্ডিনারি চোখ। আর চোখটা বন্ধ করলে আরেকটা চোখ ভিতরে থাকিয়ে থাকি। খুব বড় বড় চোখ, তাই দিয়ে, হাওয়া দিয়ে হাওয়ার উপরে ছবি আঁকার নাম গান। এই যে ছবি আঁকার চেষ্টা, ভিতরের চোখ দিয়ে দেখে এই এট্মোস্পেয়ারের উপরে আমাদের শ্বাস, প্রাণ, বায়ুর ছবি আঁকবার যে চেষ্টা, এটিকেই গান বলে। কিন্তু এই জিনিসটা সবাই ভাল করে বুঝেনি। কারণ আমাদের দোষ, আমরা বুঝাতে পারিনি। আমরা খালি কানে শোনি, ভেবেছি ওইটা বোধহয় গান হয়; তা হয় না। কানে শোনা একটা সীমা পর্যন্ত হয় তারপরে বিয়ন্ড দ্যাট ইট ইজ নেক্সট টু ইম্পোসিবল। তার জন্য দরকার হচ্ছে চোখ; না দেখলে বিশ্বাস হয় না ‘সী ইজ বিলিভ ইট’; কাজেই আমি গান দেখার কাজ করি, গান দেখানোর কাজ করি” কাজেই জ্ঞানচক্ষু বা থার্ড আই এর একটি ভার্সন হতে পারে টিপ, যা সমাজে আপাতদৃষ্টিতে সৌন্দর্য্যের দিক হতে বিবেচ্য, তা তখনো বুঝে ওঠতে পারিনি। সেদিন আমাদের নিয়ে টিপ কেনার পরপরই জুতায় রং করাবে বলে ভাইয়া মুচির দোকানে নিয়ে যান। এখানের কাজ শেষে অতঃপর আমাদেরকে পূজা দেখানোর জন্য শাহীদ আলী স্কুল মাঠে নিয়ে যান। সেখানে স¤পর্কে বাবার মেসো আমার এক দাদুর সঙ্গে দেখা করিয়ে ভাইয়া বললেন আপনার মাল (নাতি-নাতন) আপনি নিয়ে যান; আমি বাজারে যাচ্ছি। এই বলে ভাইয়া আমাদেরকে ডুমরা রেখে বাজারে চলে যান। আমরা অপেক্ষায় এদিকে বেলা গড়িয়ে সন্ধ্যার-পথে, ভাইয়া তখনও আসলেন না। ডুমরা দাদুর বাড়িতে এতো আদর যত্নের মাঝেও কি-যেনো বাড়িতে যাওয়ার জন্য আমি, সব বোনরা সবাই ছোটাছুটি করছি। এর মাঝে হঠাৎ দেখি ভাইয়া আসছেন আমাদের নিয়ে যেতে। এসে বলেন চলো এখন আমরা বাড়িতে যাই। তখন দাদু বললেন না বেয়াই আজ সন্ধ্যা হয়ে গেছে, নাতনিদের নিয়ে থেকে যান। ভাইয়া বললেন আমার বড় ছেলে ও মেয়ের জামাই বাড়িতে নেই আমার যেতে হবে। আজ থাকলে চলবে না। এই বলে দাদুর বাড়ি থেকে আমরা রওয়ানা হলাম। কিছু জায়গা যাওয়ার পর দেখি ভাইয়া আর হাঁটতে পারছেন না। ভাইয়া বললেন “আমি হাঁটতে পারছিনা”। আমাকে তোমরা ধরো। তারপর ভাইয়া দাঁড়াতেও পারছে না, তখন ভাইয়াকে বললাম ভাইয়া তুমি দাঁড়াও; আমরা তিন বোন তোমাকে ধরছি। আমি পেছনে, ঊর্মী বামদিকে ও দিপাকে ডানদিকে থাকতে বললাম। তারপর ভাইয়াকে কিছু জায়গা এই ভাবে হাঁটানোর পর, ভাইয়ার অবস্থা আরো খারাপ হয়ে গেলো, দাঁড়াতেও পারছেন না। আমরা তিন বোন কাঁদতে শুরু করলাম আর বললাম ভাইয়া এখন কি করবো। ভাইয়া বললেন তোমরা কাঁদো না; আমার কিছু হবে না। তারপর পথের পাশে ভাইয়াকে নিয়ে ঢুকলাম বড় মামার বন্ধু প্রাণকৃষ্ণ মামার উঠানে। কাঁপুনিকণ্ঠে তাদেরকে ভাইয়া বললেন- উঠানে একটি বিছানা দেওয়ার জন্য। তারা একটি পাটি পেতে বিছানা করে দিয়েছিলেন কিন্তু দেখি ভাইয়ার অবস্থা ক্রমশ খারাপ হয়ে পড়ছে। আগে কিছু কথা বলতে পারতেন কিন্তু এখন আর কিছুই বলতে পারছেন না। কথা না বলতে পারায় আমরা আরো ভয় পেয়ে গেলাম। ভয়ে আরো বেশি কাঁদতে লাগলাম। কারণ এই জায়গায় ভাইয়া ছাড়া আমাদের পরিচিত আপনজন কেউ নেই। আমরা কাঁদি, ভাইয়া উঠতে পারছেন না, কথা বলতে পারছেন না কিন্তু আমাদের চোখের জল মুছে দিচ্ছেন। নিচুকণ্ঠে ভাইয়া ডাক্তারের কাছে যাওয়ার জন্য বলছিলেন কিন্তু আমরা ভাইয়ার এমতাবস্থা দেখে ভয়ে শংকিত। এর আগে অজ্ঞানের কথা জানা থাকলেও এরূপ অবস্থার মুখোমুখি হইনি। বয়সের একটু হেরফের হলেও আমরা তিনজনই প্রায় একই বয়সী ও ছোট। প্রাণকৃষ্ণ মামার বাড়িতে মহিলারা ছাড়া ছিলনা কেউ। এমনকি উনিও ছিলেন বাড়ির বাহিরে। সর্বজনে ভাইয়ার এমননাবস্থা ছড়িয়ে পড়া ও পূজার মাইকে বারবার ঘোষণা শোনে প্রাণকৃষ্ণ মামা দৌড়ে উনার বাড়িতে আসেন। এসেই ভাইয়াকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেও আমাদেরকে নিয়ে যেতে চাই ছিলেন না। কিন্তু আমি অঝোরে কাঁদছিলাম আর বলছিলাম আমি ভাইয়ার সাথে যাবই। আমাকে কেউ আটকিয়ে রাখতে পারবেন না। এরপর আমি গেলাম ভাইয়ার সাথে হাসপাতালে আর দুবোনকে রেখে গেলাম ডুমরা প্রাণকৃষ্ণ মামার বাড়িতে। ভাইয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার এসে বললেন এই জায়গায় চিকিৎসা চলবে না; যতো তাড়াতাড়ি সম্ভব সিলেটে যাওয়ার জন্য। ভাইয়ার জ্ঞান ছিল, দেখলাম জিহ্বা ভারি হয়ে আসছে, চেষ্টা সত্ত্বেও কথা বলতে পারছেন না। তখন চোখের ইশারায় বললেন বাকি দু’বোন কোথায়; যা আমি বুঝতে পারছিলাম না। তখন হাত দিয়ে ইশারা করলেন আর আমি বুঝতে পারলাম। আমি ভাইয়াকে বললাম ‘ভাইয়া’ ওরা আসছে। তারপর এদেরকে নিয়ে এসে প্রাণকৃষ্ণ মামা বললেন- চলো তোমাদের নিয়ে যাচ্ছি। আমরা শাল্লা হসপিটাল থেকে আসলাম। আর মা, দিদা আঙ্গারুয়া বাড়ি থেকে ও বড়মামা ঐ সময় সিলেট থেকে অ্যাম্বুলেন্স নিয়ে এসে দিরাইয়ে শরিক হয়ে ভাইয়াকে নিয়ে যান সিলেটের এক বেসরকারি হসপিটালে। প্রায় দুই আড়াই মাস বড় মাসির বাসা ও ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে উঠলে, প্রস্তুতি নেওয়া হয়েছিল নিজ বাড়ি শাল্লাতে ফেরার। অতঃপর ফিরেছেন শবদেহে। ১৯ নভেম্বর ২০০৯, বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ৭টায় আমাদেরকে ছেড়ে পরলোক গমন করেন ভাইয়া। ছেড়ে গেলেন আমাদেরকে সারা জীবনের জন্য। আজো পূজা আসে,পূজা যায়; মনেপড়ে সেদিনের কথা। ভাইয়ার কথা; লাল টিপ পাতার কথা। কতোকথা লাল টিপপাতা।

[রেমী তালুকদার, বিএসসি শেষবর্ষ, সিলেট সরকারি মহিলা কলেজ, সিলেট]

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা

ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা