সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান ৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা? শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ নাশকতার চেষ্টার অভিযোগ সাবেক সংসদ সদস্যসহ ২২ জনের নামে মামলা হাইকোর্টে সময় মতো মামলার নথি না পাঠালে বিভাগীয় ব্যবস্থা
দোয়ারাবাজারে চার কোটির সেতু

অবিলম্বে সংযোগ সড়কের কাজ সম্পন্ন করতে হবে

  • আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৭:৫৮:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৭:৫৮:৪০ পূর্বাহ্ন
অবিলম্বে সংযোগ সড়কের কাজ সম্পন্ন করতে হবে
উন্নয়নের নামে কোটি কোটি টাকা ব্যয় করে অবকাঠামো নির্মাণের পরও যদি মানুষ তার সুফল না পায়, তাহলে সেই উন্নয়ন কতটা জনবান্ধব - এ প্রশ্ন ওঠা স্বাভাবিক। দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীর আলীপুর-টেংরাটিলা এলাকায় চার কোটি ২৬ লাখ ৯৪ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুটি এখন এমন প্রশ্নেরই জন্ম দিয়েছে। পাঁচ বছর ধরে নির্মাণকাজ চলার পর সেতুর মূল কাঠামো তৈরি হয়েছে ঠিকই, কিন্তু দুই পাশে সংযোগ সড়ক না থাকায় সেটি মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চার কোটি টাকার সেতুতে উঠতে হচ্ছে স্টিলের মই বেয়ে! উন্নয়ন প্রকল্পের এমন পরিণতি কেবল দুঃখজনক নয়, দায়িত্বহীনতারও দৃষ্টান্ত। একটি সেতুর মূল উদ্দেশ্য নদী বা জলাশয়ের দুই পাড়ের মানুষের যোগাযোগ সহজ করা। অথচ সংযোগ সড়ক ছাড়া সেতু নির্মাণের অর্থই হলো জনগণের অর্থ ব্যয় করে একটি অস¤পূর্ণ অবকাঠামো দাঁড় করিয়ে রাখা। আলীপুর-টেংরাটিলা সেতুর ক্ষেত্রে সেটিই ঘটেছে। সেতুর দুই পাশে এপ্রোচ রোড না থাকায় শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, রোগীসহ অন্তত ১০ গ্রামের মানুষকে প্রতিদিন ঝুঁকি নিয়ে মই ও স্টিলের পাটাতন বেয়ে পারাপার হতে হচ্ছে। বয়স্ক ও অসুস্থ মানুষের দুর্ভোগ যে কতটা ভয়াবহ, তা সহজেই অনুমেয়। আরও উদ্বেগজনক বিষয় হলো, সেতু নির্মাণের আগে এলাকাবাসী খেয়ানৌকায় নদী পারাপার করতে পারতেন। নৌকায় মানুষ ছাড়াও মালামাল, সাইকেল ও মোটরসাইকেল পারাপার হতো। কিন্তু সেতু নির্মাণের পর খেয়া চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মানুষ এখন কার্যত দুই সংকটের মাঝখানে আটকে পড়েছেন। সেতু আছে, কিন্তু স্বাভাবিকভাবে পারাপারের ব্যবস্থা নেই। এটি জনস্বার্থে নেওয়া একটি প্রকল্পের চরম অব্যবস্থাপনা। সংযোগ সড়কের মাটি ভরাটের কাজ নিয়ে ঠিকাদার, স্থানীয় জনপ্রতিনিধি ও কাজের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বক্তব্যে যে আর্থিক সমন্বয়হীনতার চিত্র উঠে এসেছে, তা আরও হতাশাজনক। নয় লাখ টাকার চুক্তি, বিল পরিশোধে বিলম্ব, আংশিক কাজ এবং অগ্রিম অর্থ দাবি - এসব জটিলতায় প্রকল্পের শেষ অংশটুকুও আটকে আছে। অথচ এই বিরোধের সঙ্গে সাধারণ মানুষের কোনো স¤পর্ক নেই। তাদের করের টাকায় নির্মিত সেতুর সুফল পাওয়ার অধিকার রয়েছে, ঠিকাদার ও সংশ্লিষ্ট পক্ষের বিরোধের দায় বহন করার নয়। এখানে সংশ্লিষ্ট এলজিইডি কর্তৃপক্ষের দায়িত্বও এড়ানোর সুযোগ নেই। একটি সেতু নির্মাণ প্রকল্পে সংযোগ সড়ক নিশ্চিত করা অপরিহার্য। তাহলে মূল কাঠামোর কাজ শেষ হওয়ার পরও কেন পাঁচ বছর ধরে এপ্রোচ রোডের কাজ ঝুলে থাকবে? ঠিকাদার কাজ স¤পন্ন না করলে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? প্রকল্প তদারকির দায়িত্বে থাকা কর্তৃপক্ষের জবাবদিহি কোথায়? আমরা মনে করি, এ বিষয়ে আর আশ্বাস নয়, প্রয়োজন দৃশ্যমান পদক্ষেপ। অবিলম্বে সংযোগ সড়কের কাজ স¤পন্ন করতে হবে। ঠিকাদারের কাজের অগ্রগতি ও বিল পরিশোধের বিষয়টি তদন্ত করে অনিয়ম বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সেতুটি নির্মাণে দীর্ঘসূত্রতা ও জনদুর্ভোগের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। জনগণের অর্থে নির্মিত সেতু জনগণের চলাচলের উপযোগী হবে - এটাই প্রত্যাশিত। মই বেয়ে পারাপারের জন্য সেতু নির্মাণ করা হয়নি। দোয়ারাবাজারের এই সেতু যেন উন্নয়নের নামে অবহেলা ও অপচয়ের প্রতীক হয়ে না থাকে। দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে মানুষের দুর্ভোগের অবসান ঘটানোই এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রধান দায়িত্ব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা

ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা