সুনামগঞ্জ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান ৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা? শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ নাশকতার চেষ্টার অভিযোগ সাবেক সংসদ সদস্যসহ ২২ জনের নামে মামলা হাইকোর্টে সময় মতো মামলার নথি না পাঠালে বিভাগীয় ব্যবস্থা টেংরা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর : সুনামগঞ্জে স্মরণসভা ও দোয়া ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ

সুলকাবাদ ইউনিয়নে আবারও চেয়ারম্যান প্রার্থী হতে চান আক্তার হোসেন

  • আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৮:২৪:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৮:২৪:৫৪ পূর্বাহ্ন
সুলকাবাদ ইউনিয়নে আবারও চেয়ারম্যান প্রার্থী হতে চান আক্তার হোসেন
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলার সুলকাবাদ ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে আবারও চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ইউনিয়নের ডলুরা গ্রামের বাসিন্দা ও টানা দুইবারের ইউপি সদস্য আক্তার হোসেন। নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করছেন। তার কর্মী এবং সমর্থকরা জানান, আক্তার হোসেন দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের পাশে রয়েছেন। সুখে-দুঃখে, বিপদে-আপদে তাকে সবসময় কাছে পাওয়া যায়। একজন সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তি হিসেবে এলাকায় তার পরিচিতি রয়েছে। সাধারণ মানুষের সঙ্গে তার আন্তরিক স¤পর্ক এবং জনসেবামূলক কর্মকাণ্ডের কারণে অনেক ভোটারই তাকে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহী। তারা আরও বলেন, আক্তার হোসেন একজন ভালো মানুষ। তিনি সবসময় সাধারণ মানুষের খোঁজখবর রাখেন এবং বিপদে-আপদে পাশে দাঁড়ান। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটসহ বিভিন্ন জনদুর্ভোগ নিরসনে কার্যকর ভূমিকা রাখবেন বলে তাদের প্রত্যাশা। তাদের মতে, সৎ ও জনবান্ধব মানুষ হিসেবে আক্তার হোসেনের বিকল্প নেই। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেন বলেন, তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করছি। ভবিষ্যতেও মানুষের সেবা ও ইউনিয়নের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চান। এ জন্য তিনি ইউনিয়নবাসীর দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে

মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে