সুনামগঞ্জ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান ৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা? শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ নাশকতার চেষ্টার অভিযোগ সাবেক সংসদ সদস্যসহ ২২ জনের নামে মামলা হাইকোর্টে সময় মতো মামলার নথি না পাঠালে বিভাগীয় ব্যবস্থা টেংরা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর : সুনামগঞ্জে স্মরণসভা ও দোয়া ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ

জলবায়ু তহবিলে কৃষকের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি

  • আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৮:০২:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৮:০২:২৮ পূর্বাহ্ন
জলবায়ু তহবিলে কৃষকের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি
স্টাফ রিপোর্টার :: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষি খাতে বরাদ্দ বাড়ানো এবং জলবায়ু তহবিলে কৃষকদের ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সুনামগঞ্জের কৃষক ও সংগঠকরা। একই সঙ্গে ক্ষুদ্র কৃষকদের জন্য ঋণের পরিবর্তে অনুদান, নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থায় কৃষকের মালিকানা এবং জলবায়ু নীতিনির্ধারণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি উঠেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ শহরের শাপলা উদ্যানে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়। তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকদের জন্য বাস্তব অর্থায়নের কোনো নিশ্চয়তা না আসার অভিযোগ তুলে দেশব্যাপী চলমান ‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ সপ্তাহের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। হাউস, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, বিডব্লিউজিইডি, ক্লিন, প্রাণ ও ফেড যৌথভাবে কর্মসূচির আয়োজন করে। অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, কপ৩১-এর প্রথম দিন ৯ নভেম্বর ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’ দিবস হিসেবে নির্ধারিত থাকলেও সেদিনের আলোচনায় কৃষকদের জন্য সুনির্দিষ্ট অর্থায়নের অঙ্গীকার, সময়সীমা কিংবা বাধ্যতামূলক কোনো সিদ্ধান্ত আসেনি। অথচ এফএও-ইউএনডিপির হিসাব অনুযায়ী, বিশ্বের অভিযোজন চাহিদার ৫৪ শতাংশ কৃষি ও খাদ্যব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট। বিপরীতে এ খাত পাচ্ছে অভিযোজন অর্থের মাত্র ২০ শতাংশ। জলবায়ু-সংশ্লিষ্ট উন্নয়ন অর্থায়নে কৃষির অংশও ২০০০ সালের ৪৭ শতাংশ থেকে কমে ২০২৩ সালে ১৯ শতাংশে নেমেছে। বক্তারা আরও বলেন, জলবায়ু সংকটের প্রভাব সরাসরি মোকাবিলা করতে হচ্ছে কৃষকদের। অথচ অভিযোজন ও ন্যায্য রূপান্তরের জন্য প্রয়োজনীয় অর্থায়নে কৃষি খাত যথাযথ গুরুত্ব পাচ্ছে না। কৃষিকে শুধু কার্বন নিঃসরণ কমানোর খাত হিসেবে বিবেচনা না করে খাদ্যের অধিকার, কৃষকের জীবিকা, জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য অর্থায়নের সমন্বিত বিষয় হিসেবে দেখতে হবে। স্থানীয় কৃষকদের অভিজ্ঞতা ও দাবিকে আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় যুক্ত করার ওপরও গুরুত্ব দেন তাঁরা। কর্মসূচি থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, কপ৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার সুস্পষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং কৃষি ও খাদ্যব্যবস্থার জন্য চাহিদা অনুযায়ী অর্থ বরাদ্দ; ক্ষুদ্র কৃষকদের কাছে ঋণের পরিবর্তে অনুদান হিসেবে অর্থ পৌঁছে দেওয়া; কৃষিতে ন্যায্য জ্বালানি রূপান্তরকে অগ্রাধিকার দিয়ে কৃষক ও কৃষিশ্রমিকের অধিকার স্বীকৃতি দেওয়া। পাশাপাশি সৌর সেচ, সৌরচালিত হিমাগার ও কমিউনিটি মিনি-গ্রিডের মতো নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থায় কৃষক সংগঠন, সমবায় ও নারী কৃষকদের মালিকানা এবং সবুজ জলবায়ু তহবিল ও অভিযোজন তহবিলে তাঁদের সরাসরি প্রবেশাধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়। জাতীয় অভিযোজন পরিকল্পনা, এনডিসি ও কপ প্রতিনিধিদলেও কৃষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানান অংশগ্রহণকারীরা। হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ বলেন, কৃষকের খরচ কমিয়ে এবং খাদ্য উৎপাদন সুরক্ষিত রেখেই রূপান্তর করতে হবে। জলবায়ু সংকট মোকাবিলার অর্থ ঋণ হিসেবে চাপিয়ে দেওয়া যায় না। আমরা চাই শর্তহীন অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং সিদ্ধান্ত গ্রহণে কৃষকের কার্যকর অংশগ্রহণ। কৃষকদের দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, ফেড সুনামগঞ্জের সহসভাপতি নুরুল হাসান আতাহের, নারীনেত্রী শিল্পী বেগম, তৃষ্ণা আক্তার রুশনা, রিনা বেগম, কৃষক নেতা শরীফ আহমদ, কর্ণ বাবু দাস প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে

মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে